১৭/৫. অধ্যায়ঃ
ইস্তিস্কার দু'আ করার সময় ইমামের পিঠ মানুষের দিকে ফিরিয়ে দেয়া
সুনানে নাসাঈ : ১৫০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫০৯
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ حَدَّثَهُ، أَنَّهُ «خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَحَوَّلَ رِدَاءَهُ، وَحَوَّلَ لِلنَّاسِ ظَهْرَهُ، وَدَعَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، فَقَرَأَ فَجَهَرَ»
আব্বাদ ইব্ন তামীম (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর চাচা তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বৃষ্টির দোয়া করার জন্যে বের হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর উল্টে দিলেন এবং মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর দু' রাকাত সালাত আদায় করলেন। আর তাতে উচ্চস্বরে কিরাআত পাঠ করলেন।
