১৬/১৬. অধ্যায়ঃ
অন্য আর এক প্রকার বর্ণনা
সূর্যগ্রহণে আল্লাহর ভয়, দুই রাকাত সালাত ও ভুল ধারণা দূর
সুনানে নাসাঈ : ১৪৯১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৯১
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْكَسَفَتِ الشَّمْسُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى الْمَسْجِدِ، وَثَابَ إِلَيْهِ النَّاسُ، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، فَلَمَّا انْكَشَفَتِ الشَّمْسُ، قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا عِبَادَهُ، وَإِنَّهُمَا لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ»، وَذَلِكَ أَنَّ ابْنًا لَهُ مَاتَ يُقَالُ لَهُ: إِبْرَاهِيمُ، فَقَالَ لَهُ نَاسٌ فِي ذَلِكَ
আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে ছিলাম, ইতোমধ্যে সূর্যের গ্রহণ লাগল। তখন রাসূলুল্লাহ (ﷺ) চাদর সামলাতে সামলাতে বের হয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। অন্যান্য লোকেরাও মসজিদে জমা হয়ে গেল। তখন তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন, যখন সূর্য আলোকিত হয়ে গেল।তিনি বললেন, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন, আল্লাহ তা‘আলা তদ্বারা বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। আর কারো জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব তোমরা যখন তা দেখবে, তখন সালাত আদায় করবে তোমাদের মাঝে আপতিত বিপদ দূর হওয়া পর্যন্ত। তা এ জন্যে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর এক ছেলে ইব্রাহিম (রাঃ) মৃত্যুবরণ করেছিল। তখন লোকেরা বলাবলি করতে লাগল যে, সূর্যের গ্রহণ তাঁর মৃত্যুর কারণেই হয়েছে।
সুনানে নাসাঈ হাদিস ১৪৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূর্যগ্রহণ, সালাত এবং আল্লাহভীতির শিক্ষা একসঙ্গে এসেছে। আবু বাকরা (রাঃ) বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে ছিলেন। তখন সূর্যগ্রহণ হলে তিনি চাদর সামলাতে সামলাতে মসজিদে যান। লোকেরাও জমা হয়। তিনি তাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করেন। সূর্য আলোকিত হলে তিনি বলেন, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনের দুটি নিদর্শন। আল্লাহ এগুলোর মাধ্যমে বান্দাদের ভয় দেখান। এগুলো কারও জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণগ্রস্ত হয় না। তাই গ্রহণ দেখলে বিপদ দূর হওয়া পর্যন্ত সালাত আদায় করতে বলা হয়েছে। বর্ণনায় ইব্রাহিম (রাঃ)-এর মৃত্যুর পর মানুষের কথার কারণও এসেছে। তাই এই হাদিস ভুল ধারণা দূর করে সালাত ও আল্লাহভীতির দিকে ডাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গ্রহণ আল্লাহর নিদর্শন, যা বান্দাদের সতর্ক করে।
- রাসূল صلى الله عليه وسلم গ্রহণের সময় মসজিদে গিয়ে দুই রাকাত সালাত পড়েছেন।
- কারও জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণ হয় না।
- গ্রহণ দেখলে সালাতের মাধ্যমে আল্লাহর দিকে ফেরা উচিত।
