১৬/১৬. অধ্যায়ঃ
অন্য আর এক প্রকার বর্ণনা
গ্রহণ নিয়ে ভুল বিশ্বাস নয়, সালাতের দিকে ফিরে আসা
সুনানে নাসাঈ : ১৪৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৯০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ خَرَجَ يَوْمًا مُسْتَعْجِلًا إِلَى الْمَسْجِدِ وَقَدْ انْكَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى حَتَّى انْجَلَتْ، ثُمَّ قَالَ: " إِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يَقُولُونَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنْ عُظَمَاءِ أَهْلِ الْأَرْضِ، وَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا خَلِيقَتَانِ مِنْ خَلْقِهِ، يُحْدِثُ اللَّهُ فِي خَلْقِهِ مَا يَشَاءُ، فَأَيُّهُمَا انْخَسَفَ فَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ أَوْ يُحْدِثَ اللَّهُ أَمْرًا "
নু‘মান ইব্ন বশীর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি একদিন অতি দ্রুত মসজিদ অভিমুখে বের হয়ে গেলেন, তখন সূর্যগ্রহণ লেগে গিয়েছিল। তারপর এমনিভাবে সালাত আদায় করলেন যে, সূর্য আলোকিত হয়ে গেল। এরপর বললেন, জাহিলিয়্যা যুগের লোকেরা বলত যে, পৃথিবীর কোন মহান ব্যক্তির ইন্তিকাল ছাড়া চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। অথচ কারও জন্ম-মৃত্যুর কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। তারা আল্লাহর সৃষ্টি বস্তুসমূহের দুটি বস্তু। আল্লাহ তা’আলা তাঁর সৃষ্টিতে যা যা ইচ্ছা নতুন ঘটনা সংঘটিত করেন। অতএব সূর্য এবং চন্দ্রের কারও যদি গ্রহণ লাগে, তবে তোমরা সালাত আদায় করতে থাকবে, তা আলোকিত হওয়া অথবা আল্লাহ তা’আলার নতুন কোন ফায়সালা না হওয়া পর্যন্ত।
সুনানে নাসাঈ হাদিস ১৪৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূর্যগ্রহণ নিয়ে জাহিলি যুগের ভুল ধারণা বাতিল করা হয়েছে। নবী صلى الله عليه وسلم একদিন দ্রুত মসজিদের দিকে বের হন, কারণ তখন সূর্যগ্রহণ লেগেছিল। তিনি সালাত আদায় করেন, যতক্ষণ না সূর্য আলোকিত হয়। এরপর তিনি বলেন, জাহিলিয়্যার লোকেরা বলত, পৃথিবীর কোনো মহান ব্যক্তির মৃত্যু ছাড়া সূর্য ও চন্দ্রগ্রহণ হয় না। কিন্তু নবী صلى الله عليه وسلم স্পষ্ট করে বলেন, কারও জন্ম বা মৃত্যুর কারণে এগুলোর গ্রহণ হয় না। বরং সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাঁর সৃষ্টিতে যা ইচ্ছা ঘটান। তাই গ্রহণ দেখা গেলে সালাত আদায় করতে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না তা আলোকিত হয় বা আল্লাহ নতুন কোনো ফায়সালা করেন। এই হাদিস কুসংস্কার ভেঙে আল্লাহমুখী জীবন শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গ্রহণকে কোনো মহান ব্যক্তির মৃত্যুর সঙ্গে যুক্ত করা জাহিলি ধারণা।
- সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টি।
- গ্রহণ কাটার আগ পর্যন্ত সালাতের নির্দেশ এসেছে।
- ভুল বিশ্বাসের বদলে ইবাদতের দিকে ফিরে যেতে হবে।
