১৬/১৩. অধ্যায়ঃ
অন্য আর এক প্রকার বিবরণ
সুনানে নাসাঈ : ১৪৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৭৯
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، عَنْ مَرْوَانَ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: " خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ فَنُودِيَ: الصَّلَاةُ جَامِعَةٌ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَسَجْدَةً، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَجْدَةً "، قَالَتْ عَائِشَةُ: مَا رَكَعْتُ رُكُوعًا قَطُّ وَلَا سَجَدْتُ سُجُودًا قَطُّ كَانَ أَطْوَلَ مِنْهُ، «خَالَفَهُ مُحَمَّدُ بْنُ حِمْيَرَ»
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ)-এর যুগে একবার সূর্যগ্রহণ ঘটে। তখন তিনি আদেশ দিলে ঘোষণা করা হলো, সালাত অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ (ﷺ) মানুষদের নিয়ে দুই রুকুতে এক রাকাত সালাত আদায় করলেন।পরে দাঁড়ালেন এবং দুই রুকুতে এক রাকাত সালাত আদায় করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি কখনও এর চেয়ে দীর্ঘ রুকু এবং সিজদা করিনি।
