১৬/১২. অধ্যায়ঃ

অন্য আর এক প্রকার বর্ণনা

কবরের পরীক্ষা ও সূর্যগ্রহণের সালাত: আয়িশা রাঃ-এর বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৪৭৬

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ هُوَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ عَمْرَةَ، قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: جَاءَتْنِي يَهُودِيَّةٌ تَسْأَلُنِي، فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُعَذَّبُ النَّاسُ فِي الْقُبُورِ؟ فَقَالَ: «عَائِذًا بِاللَّهِ»، فَرَكِبَ مَرْكَبًا ـ يَعْنِي ـ وَانْخَسَفَتِ الشَّمْسُ، فَكُنْتُ بَيْنَ الْحُجَرِ مَعَ نِسْوَةٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَرْكَبِهِ فَأَتَى مُصَلَّاهُ، فَصَلَّى بِالنَّاسِ فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ قِيَامًا أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ أَيْسَرَ مِنْ رُكُوعِهِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ أَيْسَرَ مِنْ رُكُوعِهِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، فَكَانَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ وَانْجَلَتِ الشَّمْسُ، فَقَالَ: «إِنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ كَفِتْنَةِ الدَّجَّالِ»، قَالَتْ عَائِشَةُ: فَسَمِعْتُهُ بَعْدَ ذَلِكَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

আমরা (রহঃ) হতে বর্ণিতঃ

, তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি- আমার কাছে একজন ইহুদি মহিলা কিছু চাইতে আসলো। সে বলল, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিন। অতঃপর যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন, আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! মানুষদের কি কবরে আযাব দেয়া হবে? তিনি বললেন, আমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে (তা থেকে) মুক্তি চাচ্ছি।তারপর তিনি বাহনে চড়লেন, ইতোমধ্যে সূর্যগ্রহণ লেগে গেল। তখন আমি অন্যান্য মহিলাদের সাথে হুজরাসমূহের মধ্যবর্তী জায়গায় ছিলাম, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাওয়ারীর স্থান থেকে ফিরে এসে তাঁর সালাতের স্থানে আসলেন এবং মানুষদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি সালাতে দাঁড়ালেন এবং দাঁড়ানোকে দীর্ঘায়িত করলেন, অতঃপর রুকু করলেন আর রুকুকেও দীর্ঘায়িত করলেন। এরপর তাঁর মাথা উঠালেন ও (পরবর্তী) দাঁড়ানোকেও দীর্ঘ করলেন। পুনরায় রুকু করলেন এবং রুকু দীর্ঘায়িত করলেন। অতঃপর মাথা তুললেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। পরে সিজদা করলেন এবং সিজদাকেও দীর্ঘ করলেন, তারপর দাঁড়ালেন এবং এ দাঁড়ানো ছিল প্রথম দাঁড়ানো অপেক্ষা সংক্ষিপ্ত। তারপর রুকু করলেন আগের রুকু থেকে সংক্ষিপ্ত। পরে তার মাথা উঠালেন ও দাঁড়ালেন যা আগের দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। পরে রুকু করলেন যা আগের রুকু থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তাঁর মাথা উঠালেন ও দাঁড়ালেন এবং তা আগের দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। অতএব মোট চার রুকু এবং চার সিজদা হলো। আর (ইত্যবসরে) সূর্য আলোকিত হয়ে গেল। তখন তিনি বললেন, অবশ্যই তোমরা তোমাদের কবরে দাজ্জালের পরীক্ষার ন্যায় পরীক্ষার সম্মুখীন হবে। আয়িশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এর পরে কবরের আযাব থেকে পানাহ চাইতে শুনেছি।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৪৭৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আয়িশা রাঃ প্রথমে এক ইয়াহুদি নারীর মুখে কবরের শাস্তির কথা শোনেন এবং নবী صلى الله عليه وسلم-কে এ বিষয়ে জিজ্ঞেস করেন। পরে সূর্যগ্রহণ শুরু হলে নবী صلى الله عليه وسلم ফিরে এসে মানুষের ইমামতি করেন। তিনি দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু ও দীর্ঘ সিজদা করেন। বর্ণনা অনুযায়ী দুই রাকাতে মোট চার রুকু ও চার সিজদা হয়, আর পরের দাঁড়ানো ও রুকুগুলো আগেরগুলোর তুলনায় ছোট ছিল। সূর্য আলোকিত হলে তিনি জানান, মানুষ কবরে দাজ্জালের পরীক্ষার মতো পরীক্ষার মুখোমুখি হবে। আয়িশা রাঃ এরপর তাঁকে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে শুনেছেন। হাদিসটি সূর্যগ্রহণে সালাতের আমল এবং অদৃশ্য পরীক্ষার বিষয়ে আল্লাহর কাছে আশ্রয়ের প্রয়োজন—দুই শিক্ষাই একসঙ্গে দেয়। এ শিক্ষা মুমিনকে ভয় ও পরীক্ষার সময়ে আল্লাহমুখী রাখে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যগ্রহণে দীর্ঘ কিয়াম, রুকু ও সিজদা করা হয়েছে।
  • দুই রাকাতে মোট চার রুকু ও চার সিজদা এসেছে।
  • কবরে দাজ্জালের পরীক্ষার মতো পরীক্ষার কথা বলা হয়েছে।
  • কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নববী আমল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন