১৪/৪৫. অধ্যায়ঃ

ঐ মুহূর্তের বর্ণনা যে মুহূর্তে জুমু'আর দিনে দু'আ ক্ববূল করা হয়

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৩২

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قُلْنَا: يُقَلِّلُهَا يُزَهِّدُهَا، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: لَا نَعْلَمُ أَحَدًا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ غَيْرَ رَبَاحٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، إِلَّا أَيُّوبَ بْنَ سُوَيْدٍ، فَإِنَّهُ حَدَّثَ بِهِ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَأَبِي سَلَمَةَ، وَأَيُّوبُ بْنُ سُوَيْدٍ مَتْرُوكُ الْحَدِيثِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবুল কাসিম (ﷺ) বলেছেন যে, নিশ্চয় জুমার দিনে এমন একটি সময় আছে, কোন মুসলিম বান্দা সে সময়টি পেয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কোন কিছু প্রার্থনা করলে নিশ্চয় আল্লাহ তাআলা তাঁকে তা দিবেন।আবু হুরাইরা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলেছেন যে, এ মুহূর্তটা সংকীর্ণ। আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ হাদিসটি রবাহ ব্যতীত মা'মার সূত্রে জুহরী হতে অন্য কেউ বর্ণনা করেননি। তবে আইয়ুব ইবনু সুয়াইদ এটি ইউনুস সূত্রে জুহরী (রহঃ)-এর বরাতে সাঈদ এবং আবু সালামা (রাঃ) হতে বর্ণনা করেছেন। আর আইয়ুব ইবনু সুয়াইদ হাদিস শামে (সিরিয়ায়) পরিত্যক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন