১/১০৬. অধ্যায়ঃ
ভালোভাবে উযূ করার নির্দেশ
সুনানে নাসাঈ : ১৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪১
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: كُنَّا جُلُوسًا إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ: " وَاللَّهِ مَا خَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ دُونَ النَّاسِ إِلَّا بِثَلَاثَةِ أَشْيَاءَ: فَإِنَّهُ أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَلَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَلَا نُنْزِيَ الْحُمُرَ عَلَى الْخَيْلِ "
আবদুল্লাহ ইব্ন উবায়দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তিনি বললেন, আল্লাহর কসম! অন্য লোকেদের বাদ দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বিশেষভাবে কোন বিষয়ে বলেননি, তিনটি বিষয় ছাড়া-(১) তিনি আমাদের ভালোভাবে ওজু করার নির্দেশ দিয়েছেন;(২) আমাদের সদাকাহ খেতে মানা করেছেন এবং(৩) নিষেধ করেছেন গাধাকে ঘোড়ার উপর পাল দিতে।
