১৪/২৫. অধ্যায়ঃ
ইমামের খুত্ববায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ১৪০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (একদিন) আমাদের সামনে খুতবা দিলেন। তিনি বললেন, যখন তোমাদের কেউ জুমুআর সালাত আদায় করার জন্যে যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন গোসল করে নেয়।
