১৪/২৪. অধ্যায়ঃ

খুত্ববার প্রকার

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪০৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَقَ يُحَدِّثُ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: عَلَّمَنَا خُطْبَةَ الْحَاجَةِ: " الْحَمْدُ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ} [آل عمران: 102]، {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1]، {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا} [الأحزاب: 70] "، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَبُو عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا، وَلَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَلَا عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ»

আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হতে বর্ণিত। নবী (ﷺ) আমাদেরকে খুতবাতুল হাজাত শিক্ষা দিলেন-"আলহামদু লিল্লাহি নাসতা‘ঈনুহু ওয়া নাসতাগফিরুহু ওয়ানা‘উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়ামাই ইউযলিল ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ"(সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর কাছে সাহায্য চাই, তাঁর কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহর কাছে আমাদের মনের সকল অনিষ্ট ও মন্দ কর্মসমূহ হতে আশ্রয় চাই। আল্লাহ যাকে সঠিক পথে পরিচালিত করেন তার কোন পথভ্রষ্টকারী নেই, আর যাকে বিপথগামী করেন, তার সুপথের দিশারী কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রসূল।)।অতঃপর তিনটি আয়াত পাঠ করলেন-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোন অবস্থায় মরো না।” (সূরা আলি ইমরান ৩: ১০২)يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا“হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তাঁর সঙ্গিনী সৃষ্টি করেছেন, যিনি তাঁদের দু’জন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন; এবং আল্লাহকে ভয় কর যাঁর নামে তোমরা একে অপরের কাছে যাচ্ঞা কর এবং আত্মীয়তার বন্ধনকে ভয় কর। আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।” (সূরা নিসা ৪: ১)يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا“হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো।” (সূরা আহযাব ৩৩: ৭০)।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: আবু উবায়দাহ তাঁর বাবা (আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)) থেকে কিছুই শুনেননি। অনুরূপ আবদুর রহমান ইবনু আবদুল্লাহ ইবনে মাসউদ (আবু উবায়দাহ-র ভাই) ও আবদুল জাব্বার ইবনু ওয়াইল ইবনু হুজর (আবদুল্লাহ ইবনু মাসউদ) থেকেও কিছুই শুনেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন