১৪/১৭. অধ্যায়ঃ
খুত্ববাহ্ দেয়ার সময় ইমামের দাঁড়ানোর স্থান
সুনানে নাসাঈ : ১৩৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৯৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَبَا الزُّبَيْرِ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَسْتَنِدُ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَلَمَّا صُنِعَ الْمِنْبَرُ وَاسْتَوَى عَلَيْهِ، اضْطَرَبَتْ تِلْكَ السَّارِيَةُ كَحَنِينِ النَّاقَةِ حَتَّى سَمِعَهَا أَهْلُ الْمَسْجِدِ، حَتَّى نَزَلَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَهَا فَسَكَتَتْ»
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন খুতবাহ দিতেন, মসজিদের খেজুর গাছের স্তম্ভের সাথে ঠেস দিতেন। অতঃপর যখন মিম্বার প্রস্তুত হয়ে গেল এবং তিনি তাতে বসলেন, তখন উক্ত খেজুর গাছের খুঁটিটি উটনীর ন্যায় কাঁদতে লাগল, এমনকি তা মসজিদের মুসল্লীরাও শুনেছিল। রাসূলুল্লাহ (ﷺ) উক্ত খুঁটিটির দিকে নেমে এসে তাকে জড়িয়ে ধরলেন। তখন উক্ত খুঁটিটি চুপ হয়ে গেল।
