১৪/১৫. অধ্যায়ঃ
জুমু'আর জন্যে আযান দেয়া
সুনানে নাসাঈ : ১৩৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৯৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ قَالَ: إِنَّمَا أَمَرَ بِالتَّأْذِينِ الثَّالِثِ عُثْمَانُ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ «وَلَمْ يَكُنْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ مُؤَذِّنٍ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الْإِمَامُ»
ইব্ন শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ
সায়িব ইবনু ইয়াজিদ (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, যখন মদিনায় মানুষের সংখ্যা বেড়ে গেল তখন উসমান (রাঃ) তৃতীয় আজানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় একটি ব্যতীত অন্য আজান ছিল না। আর জুমুআর দিনে যখন ইমাম (মিম্বারের উপরে) বসতেন তখন উক্ত আজান দেয়া হত।
