১৩/৯৮. অধ্যায়ঃ

সালাম ফিরানোর পর কপাল না মোছা

লাইলাতুল কদর: শেষ দশ রাতের বেজোড় রাতে অনুসন্ধান

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৫৬

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي الْعَشْرِ الَّذِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ مِنْ حِينِ يَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ، وَيَرْجِعُ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ، ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ: «إِنِّي كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ، ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ وَتْرٍ، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ»، قَالَ أَبُو سَعِيدٍ: مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ، وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মাসের মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করতেন। যখন বিশতম রাত অতিবাহিত হওয়ার এবং একবিংশতম রাতের আসার সময় হত তিনি তাঁর ঘরে ফিরে আসতেন এবং তাঁর সাথে যারা ইতিকাফ করতেন তারাও ফিরে আসতেন। অতঃপর তিনি অন্য এক মাসে, যে মাসে ইতিকাফ করেছিলেন ঐ রাতেও রয়ে গেলেন, যে রাতে তিনি ঘরে ফিরে আসতেন এবং লোকেদের সামনে খুত্ববাহ দিলেন। তাঁদেরকে আল্লাহর ইচ্ছানুযায়ী আদেশ করলেন, অতঃপর বললেনঃ“আমি এ মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করতাম, পরে আমার কাছে প্রকাশ পেল যে, আমি এ শেষ দশ দিনও ইতিকাফ করি। অতএব যারা আমার সাথে গত মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করেছে তাঁরা স্বীয় ইতিকাফের স্থানে স্থির থাকবে। আমি এ লাইলাতুল কদরকে স্বপ্নে দেখেছিলাম কিন্তু আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা তা এ শেষ দশ রাতের প্রত্যেক বেজোড় রাতে সন্ধান কর। স্বপ্নে আমাকে দেখলাম যে, আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি।”আবু সাঈদ (রাঃ) বলেন, আমাদের ওপর একবিংশতম রাতে বৃষ্টি হলো, বৃষ্টির পানি মসজিদে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত আদায় করার স্থানের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল। আমি তাঁর দিকে লক্ষ্য করলাম যে, তিনি ফজরের সালাত হতে সালাম ফিরিয়ে নিয়েছেন, আর তাঁর মুখমণ্ডল পানি ও কাদা দ্বারা আপ্লুত ছিল।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় লাইলাতুল কদর ও ইতিকাফ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আগে মাসের মধ্যবর্তী দশ দিন ইতিকাফ করতেন। পরে তাঁর কাছে প্রকাশ পেল যে তিনি শেষ দশ দিন ইতিকাফ করবেন। যারা তাঁর সঙ্গে ইতিকাফ করেছিলেন, তাদের নিজ নিজ ইতিকাফের স্থানে থাকতে বললেন। তিনি জানান, লাইলাতুল কদর তাঁকে দেখানো হয়েছিল, পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি শেষ দশ রাতের প্রত্যেক বেজোড় রাতে তা খুঁজতে বলেন। স্বপ্নে তিনি পানি ও কাদার মধ্যে সিজদা করতে দেখেন। পরে একবিংশতম রাতে বৃষ্টি হয় এবং ফজরের পর তাঁর মুখে পানি ও কাদার চিহ্ন দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লাইলাতুল কদর শেষ দশ রাতের বেজোড় রাতে খোঁজার নির্দেশ এসেছে।
  • ইতিকাফে স্থির থাকা নবী (صلى الله عليه وسلم)-এর আমলের সঙ্গে যুক্ত।
  • ইবাদতে ধৈর্য ও অনুসন্ধানের মনোভাব দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন