১৩/৯৩. অধ্যায়ঃ

অন্য আরেক প্রকার তাসবীহ

সালাতের পর চার যিকর ২৫ বার করে বলার শিক্ষা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৫১

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ أَبُو زُرْعَةَ الرَّازِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْفُضَيْلِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا رَأَى فِيمَا يَرَى النَّائِمُ، قِيلَ لَهُ: بِأَيِّ شَيْءٍ أَمَرَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَمَرَنَا أَنْ نُسَبِّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنَحْمَدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَنُكَبِّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَتِلْكَ مِائَةٌ، قَالَ: سَبِّحُوا خَمْسًا وَعِشْرِينَ، وَاحْمَدُوا خَمْسًا وَعِشْرِينَ، وَكَبِّرُوا خَمْسًا وَعِشْرِينَ، وَهَلِّلُوا خَمْسًا وَعِشْرِينَ، فَتِلْكَ مِائَةٌ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْعَلُوا كَمَا قَالَ الْأَنْصَارِيُّ»---[حكم الألباني] حسن صحيح

ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি স্বপ্নে দেখল যে, কেউ তাকে জিজ্ঞেস করছে যে, তোমাদের নাবী (ﷺ) কিসের আদেশ করেছেন? সে বলল, আমাদের নাবী (ﷺ) ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবর’ বলতে আদেশ করেছেন। এ হলো একশত বার। সে বলল, তোমরা ২৫ বার ‘সুবহানাল্লাহ’, ২৫ বার ‘আলহামদুলিল্লাহ’, ২৫ বার ‘আল্লাহু আকবর’ এবং ২৫ বার ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, তাও একশত বার হবে। যখন সকাল হলো ঐ ব্যক্তি স্বপ্ন বৃত্তান্ত নাবী (ﷺ)-কে জানাল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তাসবীহ অনুরূপই বলবে, যেরূপ আনসারী ব্যক্তি বলেছেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তির স্বপ্নের ঘটনা এসেছে। স্বপ্নে তাকে জিজ্ঞেস করা হয়, নবী (صلى الله عليه وسلم) তোমাদের কী আদেশ করেছেন। সে বলে, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার—মোট একশত। তখন বলা হয়, ২৫ বার সুবহানাল্লাহ, ২৫ বার আলহামদুলিল্লাহ, ২৫ বার আল্লাহু আকবার এবং ২৫ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো; তাও একশত হবে। সকালে সে বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-কে জানালে তিনি আনসারী ব্যক্তির কথামতো আমল করতে বলেন। এখানে সালাতের পর যিকরের সহজ, গোনা যায় এমন একটি পদ্ধতি শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের পর যিকর নির্দিষ্ট সংখ্যায় পড়ার বর্ণনা এসেছে।
  • তাসবীহ, তাহমীদ, তাকবীর ও তাহলীল একসঙ্গে বলা যায়।
  • নবী (صلى الله عليه وسلم)-এর অনুমোদন আমলকে স্পষ্ট করে দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন