১৩/৮৬. অধ্যায়ঃ
এ দু'আ কতবার পড়বে?
সুনানে নাসাঈ : ১৩৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৪৩
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَعِيلَ الْمُجَالِدِيُّ، قَالَ: أَنْبَأَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا الْمُغِيرَةُ، وَذَكَرَ آخَرَ، ح وَأَنْبَأَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا غَيْرُ وَاحِدٍ، مِنْهُمُ الْمُغِيرَةُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، كَاتِب الْمُغِيرَةِ، أَنَّ مُعَاوِيَةَ، كَتَبَ إِلَى الْمُغِيرَةِ، أَنِ اكْتُبْ إِلَيَّ بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ الْمُغِيرَةُ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلَاةِ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»، ثَلَاثَ مَرَّاتٍ---[حكم الألباني] شاذ بزيادة الثلاث
ওয়াররাদ (রাঃ) হতে বর্ণিতঃ
মু'আবিয়া (রাঃ) মুগীরা ইবনু শু'বাহ (রাঃ)-এর কাছে লিখলেন যে, আপনি আমাকে এমন কিছু হাদিস লিখে পাঠান, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে শুনেছেন। তখন মুগীরা (রাঃ) তাঁর নিকট লিখলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করার শেষে সালাম ফিরানোর পর তিনবার বলতে শুনেছি-لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ"লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” (আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, তিনি একক ও শরীকবিহীন, সকল রাজত্ব ও রাজ্য তাঁরই এবং তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান)।
