১৩/৮৫. অধ্যায়ঃ

সলাত শেষে আর এক প্রকার দু'আ

সালাত শেষে দোয়া: আল্লাহর ক্ষমতা ও তাওহীদের ঘোষণা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৪১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: سَمِعْتُهُ مِنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، وَسَمِعْتُهُ مِنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَعْيَنَ، كِلَاهُمَا سَمِعَهُ مِنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَخْبِرْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَضَى الصَّلَاةَ، قَالَ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»

ওয়াররাদ (রহঃ) হতে বর্ণিতঃ

মুআবিয়া (রাঃ) মুগীরা ইবনু শু’বা (রাঃ)-এর কাছে লিখলেন যে, আপনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শোনা কিছু দোয়া সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত সমাপ্ত করতেন তখন বলতেন-لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ’তইতা ওয়ালা মু’তইয়া লিমা মানা’তা ওয়ালা ইয়ানফা’ুযা-ল-জাদ্দি মিনকাল জাদ্দ)(আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, যিনি একক ও শরীকবিহীন, সকল রাজত্ব ও রাজ্য তাঁরই এবং তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দান কর তাতে কেউ বাধা দিতে পারে না, তুমি যা থেকে বঞ্চিত করো, তা কেউ দিতে পারে না, আর কোন সম্মানী ব্যক্তির উচ্চ পদমর্যাদা তাকে তোমার শাস্তি হতে রক্ষা করতে পারবে না)।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো সালাত শেষে দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাত শেষ করার পর এমন বাক্য বলতেন, যেখানে আল্লাহর একত্ব স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। দোয়ার পরের অংশে বান্দা স্বীকার করে যে, আল্লাহ যা দেন তা কেউ আটকাতে পারে না, আর তিনি যা আটকান তা কেউ দিতে পারে না। সম্মান, পদ বা সম্পদ আল্লাহর সামনে কাউকে নিজে নিজে রক্ষা করতে পারে না। তাই সালাতের পর এই যিকর মানুষকে বিনয়, তাওহীদ ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত শেষে আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করা উত্তম আমল।
  • দান ও বঞ্চনার আসল মালিক আল্লাহ—এ বিশ্বাস অন্তরে রাখা দরকার।
  • সম্মান বা পদমর্যাদা আল্লাহর সামনে স্বাধীনভাবে উপকার করতে পারে না।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন