১৩/৮২. অধ্যায়ঃ
ইস্তিগফার করার পর যিক্র করা
সুনানে নাসাঈ : ১৩৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৩৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَمُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ صُدْرَانَ، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَلَّمَ قَالَ: «اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন (সালাত শেষে) সালাম ফিরাতেন তখন বলতেনঃاللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ(আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিন্কাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম)। (হে আল্লাহ! তুমিই শান্তিময়, আর তোমার কাছ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মর্যাদা ও সম্মানের মালিক)।
