১৩/৬৭. অধ্যায়ঃ

সর্বনিম্ন পর্যায়ের সংক্ষিপ্তকরণ যা দ্বারা সলাত শুদ্ধ হয়ে যায়

সালাত পূর্ণ হওয়ার নিয়ম: প্রতিটি রুকু, সিজদা ও বৈঠকে স্থিরতা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩১৪

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ يَحْيَى بْنِ خَلَّادِ بْنِ رَافِعِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَمٍّ لَهُ بَدْرِيٍّ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فِي الْمَسْجِدِ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُهُ فِي صَلَاتِهِ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ لَهُ: «ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، حَتَّى كَانَ عِنْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَقَالَ: وَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ لَقَدْ جَهِدْتُ وَحَرَصْتُ فَأَرِنِي وَعَلِّمْنِي، قَالَ: «إِذَا أَرَدْتَ أَنْ تُصَلِّيَ فَتَوَضَّأْ فَأَحْسِنْ وُضُوءَكَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ قَاعِدًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ، فَإِذَا أَتْمَمْتَ صَلَاتَكَ عَلَى هَذَا فَقَدْ تَمَّتْ، وَمَا انْتَقَصْتَ مِنْ هَذَا فَإِنَّمَا تَنْتَقِصُهُ مِنْ صَلَاتِكَ»

রিফা'আ ইবন রাফি (রাঃ) হতে বর্ণিতঃ

আমি একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি এসে দুই রাকাত সালাত আদায় করল। তারপর এসে নবি (ﷺ)-কে সালাম করল। নবি (ﷺ) তাঁর সালাতের প্রতি লক্ষ্য করছিলেন। তিনি তার সালামের জবাব দিয়ে তাকে বললেন, তুমি ফিরে গিয়ে পুনরায় সালাত আদায় কর, যেহেতু তুমি সালাত আদায় করনি।অতঃপর সে ফিরে গিয়ে সালাত আদায় করল। পরে এসে নবি (ﷺ)-কে সালাম করল, তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে সালাত আদায় কর। কারণ তুমি সালাত আদায় করনি। এমনিভাবে তৃতীয় অথবা চতুর্থ বারে সে বলল, আল্লাহর কসম, যিনি আপনার ওপর কিতাব (কুরআন) নাজিল করেছেন, আমি তো খুব চেষ্টা করে দেখলাম এবং আমি সালাত আদায় করতে চাইও। আপনি আমাকে দেখিয়ে দিন ও শিখিয়ে দিন।তখন তিনি বললেন, তুমি যখন সালাত আদায় করতে ইচ্ছা কর তখন উত্তমরূপে ওজু করবে, এরপর কেবলার দিকে মুখ করে তাকবির বলবে, তারপর কুরআন পড়ে (তাকবির বলে) রুকুতে যাবে। রুকুতে স্থির হবে। তারপর মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। তারপর সিজদা গিয়ে স্থিরভাবে সিজদা করবে, অতঃপর সিজদা হতে মাথা উঠিয়ে স্থিরভাবে বসবে। পুনরায় সিজদা গিয়ে স্থিরভাবে সিজদা করবে। তারপর মাথা উঠাবে। যদি তুমি এ নিয়মে তোমার সালাত শেষ কর, তবে তোমার সালাত পূর্ণ হবে। আর যদি এ নিয়মে কোন ত্রুটি হয় তবে তোমার সালাতও ততটুকু ত্রুটিযুক্ত হবে।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩১৪-এর সারসংক্ষেপ

মূল বিষয়—পূর্ণ সালাত। এক ব্যক্তি মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার সালাত লক্ষ্য করেন এবং শেষে তাকে আবার সালাত আদায় করতে বলেন। তৃতীয় বা চতুর্থবার লোকটি জানায়, সে যথাসাধ্য চেষ্টা করেছে এবং সঠিক পদ্ধতি শেখানোর আবেদন করে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে উত্তমভাবে ওজু করতে, কিবলামুখী হতে, তাকবির বলতে এবং কুরআন পড়তে বলেন। এরপর রুকুতে গিয়ে স্থির হওয়া, মাথা তুলে সোজা দাঁড়ানো, সিজদায় স্থির হওয়া, মাথা তুলে স্থিরভাবে বসা এবং পুনরায় স্থিরভাবে সিজদা করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, এই নিয়মে সালাত শেষ করলে তা পূর্ণ হবে। আর এসব ধাপে যতটুকু ত্রুটি হবে, সালাতও ততটুকু ত্রুটিযুক্ত হবে। তাই সালাতের মান নির্ভর করে প্রতিটি অবস্থার যথাযথ পূর্ণতার ওপর।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের প্রস্তুতি হিসেবে উত্তমভাবে ওজু করতে হয়।
  • রুকু থেকে উঠে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে হয়।
  • সিজদা ও দুই সিজদার মাঝের বৈঠকে স্থিরতা রাখতে হয়।
  • সালাতের ধাপে ত্রুটি হলে সালাতের পূর্ণতাও ততটুকু কমে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন