১৩/৪৭. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর ওপর সালাম পাঠানোর ফাযীলাত
সুনানে নাসাঈ : ১২৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৮৩
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ الْكَوْسَجُ، قَالَ: أَنْبَأَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ: قَدِمَ عَلَيْنَا سُلَيْمَانُ، مَوْلَى الْحَسَنِ ابْنِ عَلِيٍّ زَمَنَ الْحَجَّاجِ فَحَدَّثَنَا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبُشْرَى فِي وَجْهِهِ، فَقُلْنَا: إِنَّا لَنَرَى الْبُشْرَى فِي وَجْهِكَ، فَقَالَ: " إِنَّهُ أَتَانِي الْمَلَكُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَبَّكَ يَقُولُ: أَمَا يُرْضِيكَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْكَ أَحَدٌ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا، وَلَا يُسَلِّمُ عَلَيْكَ أَحَدٌ، إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا "
আবূ তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন সানন্দে আমাদের কাছে আসলেন। আমরা বললাম, (আজ) আমরা আপনার চেহারায় প্রফুল্লতা দেখছি! তিনি বললেন, আমার নিকট (একজন) ফেরেশতা এসে বলল, হে মুহাম্মদ (ﷺ)! আপনার প্রভু বলেছেন, আপনাকে কি এ কথা খুশি করবে না যে, ব্যক্তি আপনার ওপর একবার দরুদ পড়বে আমি তাঁর ওপর দশটি রহমত বর্ষণ করব। আর যে ব্যক্তি আপনার ওপর একবার সালাম পাঠাবে আমি তাঁর ওপর দশটি শান্তি বর্ষণ করব (সালাম পাঠাব)।
