১৩/৩১. অধ্যায়ঃ
(সলাতে) কনুইদ্বয় রাখার স্থান
রাসূলুল্লাহর সালাতের পদ্ধতি: দাঁড়ানো থেকে তাশাহহুদ
সুনানে আন-নাসায়ী : ১২৬৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১২৬৫
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: أَنْبَأَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ يُصَلِّي؟ «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ، فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ، وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ، فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ يَدَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَحَدَّ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ»، وَرَأَيْتُهُ يَقُولُ هَكَذَا، وَأَشَارَ بِشْرٌ بِالسَّبَّابَةِ مِنَ الْيُمْنَى وَحَلَّقَ الْإِبْهَامَ وَالْوُسْطَى
ওয়াইল ইবন হুজুর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (মনে মনে) বললাম, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের প্রতি লক্ষ্য রাখব যে, তিনি কিভাবে সালাত আদায় করেন।(একদিন) রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন এবং কেবলার দিকে মুখ করে তাঁর দুই হাত উঠালেন এমনিভাবে যে, তা তাঁর কর্ণদ্বয়ের বরাবর পৌঁছে গেল। অতঃপর তিনি তাঁর ডান হাত দ্বারা বাম হাত ধরলেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করলেন তখন দুই হাত আগের ন্যায় উঠালেন এবং দুই হাত তাঁর হাঁটুর উপর রাখলেন। যখন তিনি তাঁর মাথা রুকু হতে উঠালেন দুই হাতকে আগের ন্যায় উঠালেন। অতঃপর যখন তিনি সিজদা করলেন, তাঁর মাথা হস্তদ্বয়ের মাঝখানে রাখলেন। পরে বসে তাঁর বাম পা বিছালেন ও বাম হাত বাম উরুর উপর রাখলেন। আর তাঁর ডান কনুই ডান উরুর উপর রাখলেন এবং দুই আঙুল দ্বারা গোলাকার বৃত্ত বানালেন। তাঁকে এমনই করতে দেখেছি। রাবী বিশর (রহঃ) তর্জনী আঙুল দ্বারা ইঙ্গিত করলেন এবং মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানালেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১২৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের পদ্ধতি ধারাবাহিকভাবে দেখা হয়েছে। তিনি কিবলার দিকে মুখ করে দাঁড়ান এবং দুই হাত কান বরাবর তোলেন। এরপর ডান হাত দিয়ে বাম হাত ধরেন। রুকুতে যাওয়ার আগে আবার একইভাবে হাত তোলেন এবং দুই হাত হাঁটুর ওপর রাখেন। রুকু থেকে মাথা ওঠানোর সময়ও হাত তোলেন। সিজদায় মাথা দুই হাতের মাঝামাঝি স্থানে রাখেন। বৈঠকে বাম পা বিছিয়ে বাম হাত বাম উরুর ওপর রাখেন। ডান কনুই ডান উরুর ওপর রেখে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃত্ত বানান এবং তর্জনী দ্বারা ইশারা করেন। এ বর্ণনা নববী সালাত, রাফউল ইয়াদাইন, রুকুর ভঙ্গি, সিজদার অবস্থান ও তাশাহহুদের হাতের ভঙ্গি একসঙ্গে তুলে ধরে। বর্ণনাকারী নিজ চোখে দেখা ভঙ্গিগুলোই এখানে তুলে ধরেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের শুরুতে কিবলামুখী হয়ে কান বরাবর হাত তোলা হয়েছে।
- রুকুতে যাওয়া ও রুকু থেকে ওঠার সময়ও হাত তোলা হয়েছে।
- তাশাহহুদে বাম পা বিছিয়ে তর্জনী দ্বারা ইশারা করা হয়েছে।
