১৩/২৩. অধ্যায়ঃ

দু' সাজদাহ্ সম্পর্কে আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর বর্ণনার মধ্যে পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৩৭

أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ، فَدَخَلَ مَنْزِلَهُ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ، فَقَالَ: يَعْنِي نَقَصَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ؟ فَخَرَجَ مُغْضَبًا يَجُرُّ رِدَاءَهُ، فَقَالَ: «أَصَدَقَ؟» قَالُوا: نَعَمْ، «فَقَامَ فَصَلَّى تِلْكَ الرَّكْعَةَ ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْهَا، ثُمَّ سَلَّمَ»

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাতের তিন রাকাত আদায় করে সালাম ফিরিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন খিরবাক (রাঃ) নামক এক সাহাবী তাঁর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! সালাত কি সংক্ষিপ্ত হয়েছে?তখন তিনি রাগান্বিত হয়ে চাদর সামলাতে সামলাতে বের হয়ে বললেন, এ কি সত্য বলেছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তখন তিনি (ﷺ) দাঁড়িয়ে সে রাকাত আদায় করলেন এবং সালাম ফিরিয়ে ভুলের জন্য দু সিজদা করলেন ও সালাম ফিরালেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন