১৩/২২. অধ্যায়ঃ
যে দু' রাক'আতের পরে ভুলে সালাম ফিরায়ে ফেলল এবং কথা বলে ফেলল সে কি করবে?
সুনানে নাসাঈ : ১২২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২২৮
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمًا، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ، فَأَدْرَكَهُ ذُو الشِّمَالَيْنِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنُقِصَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «لَمْ تُنْقَصِ الصَّلَاةُ وَلَمْ أَنْسَ»، قَالَ: بَلَى وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» قَالُوا: نَعَمْ فَصَلَّى بِالنَّاسِ رَكْعَتَيْنِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন সালাত আদায়কালে দ্বিতীয় রাকাতে সালাম ফেরালেন। সালাত শেষ করে ফেরার পর যুল-ইয়াদাইন (রাঃ) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? তিনি (ﷺ) বললেন, সালাত সংক্ষিপ্তও করা হয়নি আর আমিও ভুলিনি। যুল-ইয়াদাইন (রাঃ) বললেন, আপনাকে যিনি সত্য সহকারে প্রেরণ করেছেন তাঁর কসম! (নিশ্চয় এতদুভয়ের কোন একটা হয়েছে)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যুল-ইয়াদাইন (রাঃ) কি সত্য বলেছেন? সাহাবীরা বললেন, হ্যাঁ। অতএব তিনি তাঁদের নিয়ে (আরও) দুই রাকাত সালাত আদায় করলেন।
