১৩/২২. অধ্যায়ঃ

যে দু' রাক'আতের পরে ভুলে সালাম ফিরায়ে ফেলল এবং কথা বলে ফেলল সে কি করবে?

কম রাকাত পড়লে বাকি সালাত ও সাহু সিজদা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২২৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقُصِرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى اثْنَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) দু’ রাকাত সালাতের পর সালাম ফিরালেন। তখন তাঁকে যুল ইয়াদাইন (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যুল ইয়াদাইন কি ঠিক বলেছেন? লোকেরা বললো, হ্যাঁ।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন এবং দু’ রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর তাকবীর বলে পূর্বের সিজদার মতো বা তার চেয়েও দীর্ঘ একটা সিজদা করলেন। পরে মাথা উঠালেন এবং পূর্বের সিজদার মতো বা তার চেয়েও দীর্ঘ আরও একটা সিজদা করে মাথা উঠালেন।

[১] যুল ইয়াদাইন সাহাবীর নাম হল খিরবাক ইব্‌ন আমর।

সুনানে নাসাঈ হাদিস ১২২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই রাকাতের পর সালাম ফেরান। যুল-ইয়াদাইন (রাঃ) তখন জানতে চান, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, নাকি ভুল হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উপস্থিত লোকদের কাছে তাঁর বক্তব্য যাচাই করেন। লোকেরা বলেন, যুল-ইয়াদাইন সত্য বলেছেন। এরপর তিনি দাঁড়িয়ে আরও দুই রাকাত আদায় করেন এবং সালাম ফেরান। তারপর তাকবীর বলে একটি সিজদা করেন, যা তাঁর সাধারণ সিজদার মতো বা তার চেয়েও দীর্ঘ ছিল। মাথা তুলে তিনি আবার একই ধরনের আরেকটি সিজদা করেন। এই বর্ণনার মূল কথা হলো, ভুলে সালাত কম হয়ে গেলে বাকি রাকাত পূর্ণ করা হয়। শুধু অনুমানের উপর সিদ্ধান্ত না নিয়ে উপস্থিত মুসল্লিদের বক্তব্যও নেওয়া হয়েছে। শেষে দুই সাহু সিজদা করে ভুলের সংশোধন করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুল ধরা পড়লে উপস্থিত মুসল্লিদের বক্তব্য দিয়ে তা যাচাই করা হয়েছে।
  • কম হওয়া দুই রাকাত পরে পূর্ণ করা হয়েছে।
  • সালাত পূর্ণ করার পর দুটি সাহু সিজদা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন