১৩/২২. অধ্যায়ঃ

যে দু' রাক'আতের পরে ভুলে সালাম ফিরায়ে ফেলল এবং কথা বলে ফেলল সে কি করবে?

দুই রাকাতে সালাম হয়ে গেলে সালাত পূর্ণ ও সাহু সিজদা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১২২৪

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: وَلَكِنِّي نَسِيتُ، قَالَ: فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَانْطَلَقَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ بِيَدِهِ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ، فَقَالُوا: قُصِرَتِ الصَّلَاةُ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَهَابَاهُ أَنْ يُكَلِّمَاهُ وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ، قَالَ: كَانَ يُسَمَّى ذَا الْيَدَيْنِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قُصِرَتِ الصَّلَاةُ؟ قَالَ: «لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرِ الصَّلَاةُ»، قَالَ: وَقَالَ: «أَكَمَا قَالَ ذُو الْيَدَيْنِ؟»، قَالُوا: نَعَمْ، فَجَاءَ فَصَلَّى الَّذِي كَانَ تَرَكَهُ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবু হুরায়রা (রাঃ) বলেছেন, নাবী (ﷺ) আমাদের সাথে নিয়ে অপরাহ্নে (জুহর ও আসর) দু’ সালাতের এক সালাত আদায় করলেন। রাবী বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন যে, তবে কোন সালাত তা আমি ভুলে গিয়েছি। এরপর তিনি বলেন, নাবী (ﷺ) আমাদেরসহ দু’ রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। অতঃপর মসজিদের প্রস্থে রাখা একটি কাঠ খণ্ডের দিকে অগ্রসর হয়ে তাতে এমনভাবে ঠেস দিলেন যেন তিনি রাগান্বিত, আর সব কাজে আগে থাকা সাহাবীরা মসজিদের দরজা দিয়ে বের হয়ে গেলেন এবং বলতে লাগলেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তাঁদের মধ্যে আবু বকর এবং উমর (রাঃ)-ও ছিলেন। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কথা বলতে সংকোচবোধ করছিলেন। তাঁদের সঙ্গে আরও একজন সাহাবী ছিলেন যার হাত কিছুটা লম্বা ছিল। (রাবী বলেন) তাঁকে যুল্লুয়াদাইন! (দুই হাতবিশিষ্ট) বলা হত। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি ভুলে গেছেন, না সালাত সংক্ষিপ্ত করা হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি ভুলেও যাইনি এবং সালাত সংক্ষিপ্তও হয়নি। রাবী বলেন, এরপর নাবী (ﷺ) সমবেত সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, যুল্লুয়াদাইন যা বলেছে তা কি ঠিক? সাহাবীরা বললেন, হ্যাঁ। অতঃপর তিনি মসজিদে ফিরে আসলেন এবং যা ছুটে গিয়েছিল তা আদায় করে সালাম ফিরালেন এবং তাকবীর বলে পূর্বের মতো বা তার চেয়েও বেশি লম্বা সিজদা করলেন। তারপর মাথা উঠিয়ে তাকবীর বললেন আবার তাকবীর বলে পূর্বের মতো বা তার চেয়েও দীর্ঘ আরও একটি সিজদা করলেন। পরে মাথা উঠিয়ে তাকবীর বললেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১২২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ভুল করে সালাত কম পড়ার একটি বিস্তারিত ঘটনা আছে। নবি (صلى الله عليه وسلم) জুহর বা আসরের এক সালাতে দুই রাকাত শেষে সালাম ফেরান। সাহাবিদের কেউ ভাবলেন, সালাত হয়তো সংক্ষিপ্ত করা হয়েছে। যুল-ইয়াদাইন (রাঃ) সাহস করে জিজ্ঞেস করেন, আপনি কি ভুলে গেছেন, নাকি সালাত কম করা হয়েছে? নবি (صلى الله عليه وسلم) প্রথমে উভয়টি অস্বীকার করেন, তারপর উপস্থিত সাহাবিদের কাছে তাঁর কথার সত্যতা যাচাই করেন। সবাই সত্য বলে জানালে তিনি ফিরে এসে বাদ পড়া রাকাত আদায় করেন এবং সালাম ফেরান। এরপর তাকবীর বলে স্বাভাবিক সিজদার মতো বা তার চেয়ে দীর্ঘ দুটি সিজদা করেন। হাদিসটি দেখায়, ভুল ধরা পড়লে বিষয়টি যাচাই করা, বাকি সালাত পূর্ণ করা এবং পরে সাহু সিজদা করা—সবই ঘটনাটির গুরুত্বপূর্ণ অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত কম হয়ে গেলে নির্ভরযোগ্যভাবে বিষয়টি যাচাই করা যায়।
  • বাদ পড়া রাকাত পূর্ণ করে সালাত সম্পন্ন করা হয়েছে।
  • এই ঘটনায় সালামের পর দুটি সাহু সিজদা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন