১২/১০৬. অধ্যায়ঃ
(ভুলবশতঃ) প্রথম বৈঠক পরিত্যাগ করা
সুনানে নাসাঈ : ১১৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৭৭
أَخْبَرَنِي يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ ابْنِ بُحَيْنَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَقَامَ فِي الشَّفْعِ الَّذِي كَانَ يُرِيدُ أَنْ يَجْلِسَ فِيهِ، فَمَضَى فِي صَلَاتِهِ حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ صَلَاتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ»
ইবন বুহায়না (রাঃ) হতে বর্ণিতঃ
আছে যে, নাবী (ﷺ) দুই রাকাত সালাত আদায় করলেন। যেখানে তিনি বসতে চেয়েছিলেন, কিন্তু ভুলবশত (না বসে) সালাত চালিয়ে গেলেন। সালাত শেষে সালাম ফিরাবার আগে দুইটি (সাহু) সিজদায় যাওয়ার পর সালাম ফিরালেন।
