১২/৯২. অধ্যায়ঃ
উঠার সময় মাটিতে ভর দেয়া
সুনানে নাসাঈ : ১১৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৫৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يَأْتِينَا فَيَقُولُ: أَلَا أُحَدِّثُكُمْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيُصَلِّي فِي غَيْرِ وَقْتِ الصَّلَاةِ «فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الثَّانِيَةِ فِي أَوَّلِ الرَّكْعَةِ اسْتَوَى قَاعِدًا، ثُمَّ قَامَ فَاعْتَمَدَ عَلَى الْأَرْضِ»
আবু কিলাবা (রাঃ) হতে বর্ণিতঃ
মালিক ইবনু হুয়াইরিস (রাঃ) আমাদের নিকট এসে বলতেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্বন্ধে বর্ণনা করব না? এরপর তিনি সালাতের সময় ছাড়াই (নফল) সালাত আদায় করতেন। যখন তিনি প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা হতে মাথা উঠাতেন, তখন সোজা হয়ে বসতেন। অতঃপর মাটিতে ভর দিয়ে দাঁড়াতেন।
