১/৯১. অধ্যায়ঃ
দু' হাত দিয়ে দু' পা ধোয়া
সুনানে নাসাঈ : ১১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي أَبُو جَعْفَرٍ الْمَدَنِيُّ قَالَ: سَمِعْتُ ابْنَ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ يَعْنِي عُمَارَةَ قَالَ: حَدَّثَنِي الْقَيْسِيُّ: «أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأُتِيَ بِمَاءٍ فَقَالَ عَلَى يَدَيْهِ مِنَ الْإِنَاءِ فَغَسَلَهُمَا مَرَّةً، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ مَرَّةً مَرَّةً، وَغَسَلَ رِجْلَيْهِ بِيَمِينِهِ كِلْتَاهُمَا»---[حكم الألباني] ضعيف الإسناد
কায়সী (রাঃ) হতে বর্ণিতঃ
এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তিনি ছিলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য পানি আনা হলে তিনি পাত্র থেকে উভয় হাতে পানি ঢেলে নিলেন এবং উভয় হাত একবার ধৌত করলেন। এক একবার করে মুখমণ্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নিলেন। পরে ডান হাত দিয়ে পদদ্বয় ধুয়ে নিলেন।
