১২/১৫. অধ্যায়ঃ

রুকূ'তে কিছু না পড়ার অনুমতি

ধীরস্থির সালাত: রুকু ও সিজদায় তুমানিনার গুরুত্ব

সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৫৩

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، وَكَانَ بَدْرِيًّا، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُهُ وَلَا يَشْعُرُ، ثُمَّ انْصَرَفَ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَلَيْهِ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، قَالَ: لَا أَدْرِي فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ قَالَ: وَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ لَقَدْ جَهِدْتُ فَعَلِّمْنِي وَأَرِنِي، قَالَ: «إِذَا أَرَدْتَ الصَّلَاةَ فَتَوَضَّأْ فَأَحْسِنِ الْوُضُوءَ، ثُمَّ قُمْ فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ، ثُمَّ كَبِّرْ، ثُمَّ اقْرَأْ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ حَتَّى تَطْمَئِنَّ قَاعِدًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، فَإِذَا صَنَعْتَ ذَلِكَ فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ وَمَا انْتَقَصْتَ مِنْ ذَلِكَ فَإِنَّمَا تَنْقُصُهُ مِنْ صَلَاتِكَ»---[حكم الألباني] حسن صحيح

রিফা’আ ইবনে রাফি বদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং সালাত আদায় করল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখছিলেন। কিন্তু সে তা টের পায়নি। সে সালাত সমাপ্ত করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে সালাম করলে তিনি তাঁর সালামের উত্তর দিয়ে বললেন, যাও পুনরায় সালাত আদায় কর। কেননা তুমি সালাত আদায় করনি।তিনি (রাবী) বলেন, আমার স্মরণ নেই, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারে সে ব্যক্তি বলল, ঐ সত্তার কসম! যিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। আমি তো খুব চেষ্টা করলাম। অতএব আমাকে শিখিয়ে দিন এবং দেখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি সালাত আদায় করতে ইচ্ছা করবে তখন উত্তমরূপে ওজু করবে। এরপর দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করবে। এরপর তাকবির বলবে, অতঃপর কুরআন পড়বে, এরপর ধীরস্থিরভাবে রুকু করবে। অতঃপর মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবে। এরপর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা তুলে স্থিরভাবে বসে পড়বে। আবার স্থিরভাবে সিজদা করবে। যখন তুমি এমন করবে তখন তুমি তোমার সালাত পূর্ণ করলে। তা হতে যতটুকু কম করলে, ততটুকু তোমার সালাত হতে কম করলে।

সুনানে নাসাঈ হাদিস ১০৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি সালাত আদায় করার পর নবী صلى الله عليه وسلم তাকে আবার সালাত পড়তে বলেন, কারণ তার সালাত ঠিকভাবে সম্পন্ন হয়নি। ব্যক্তি শেখাতে বললে নবী صلى الله عليه وسلم ধাপে ধাপে পদ্ধতি জানান। প্রথমে উত্তমভাবে ওজু, এরপর কিবলার দিকে দাঁড়ানো, তাকবির বলা ও কুরআন পড়ার কথা বলেন। তারপর রুকুতে ধীরস্থির হওয়া, উঠে সোজা দাঁড়ানো, সিজদায় স্থির থাকা, বসায় স্থির হওয়া এবং আবার সিজদায় স্থির থাকার নির্দেশ দেন। হাদিসটির কেন্দ্রীয় শিক্ষা হলো তুমানিনা বা প্রতিটি অবস্থায় শান্ত ও স্থির থাকা। তাড়াহুড়া করলে সালাতের যতটুকু কম হয়, ততটুকুই সালাত থেকে কমে যায়—বর্ণনায় এ কথা স্পষ্ট। তাই নামাজের বাহ্যিক ধাপের পাশাপাশি প্রতিটি রুকন যথাযথভাবে পূর্ণ করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে উত্তমভাবে ওজু করার নির্দেশ রয়েছে।
  • রুকু, দাঁড়ানো, সিজদা ও বসায় ধীরস্থির থাকা দরকার।
  • সালাতের কোনো অংশ কম করলে সালাত থেকেও সেই অংশ কমে যায়।
  • ভুল হলে শেখার জন্য বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন