১১/৮০. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী- “ওয়ালা- তাজহার বিসালা-তিকা ওয়ালা- তুখা-ফিত্ বিহা-"- (সূরাহ্ বানী ইসরাঈল ১৭: ১১০)-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ১০১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنُ إِيَاسٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ صَوْتَهُ بِالْقُرْآنِ، وَكَانَ الْمُشْرِكُونَ إِذَا سَمِعُوا صَوْتَهُ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ جَاءَ بِهِ، فَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْفِضُ صَوْتَهُ بِالْقُرْآنِ مَا كَانَ يَسْمَعُهُ أَصْحَابُهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ} [الإسراء: 110] بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করতেন। আর মুশরিকরা যখন তাঁর আওয়াজ শুনতে পেত তখন তারা কুরআনকে এবং যিনি তা এনেছেন তাঁকে গালি দিত। তখন নবী (ﷺ) নিম্নস্বরে কুরআন পড়তে শুরু করলেন যা সাহাবায়ে কিরাম শুনতে পেতেন না। তখন আল্লাহ তা‘আলা নাযিল করলেন,وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا“আপনি আপনার সালাত উচ্চৈঃস্বরে পড়বেন না, আবার একেবারে নীরবেও পড়বেন না; বরং এ দু’য়ের মধ্যপন্থা অবলম্বন করুন”- (সূরা বানী ইসরাঈল ১৭:১১০)।
