১১/৭৫. অধ্যায়ঃ
এক রাক'আতে দু' সূরাহ্ পাঠ করা
সুনানে নাসাঈ : ১০০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০০৫
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنُ مُرَّةَ قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ يَقُولُ: قَالَ رَجُلٌ عِنْدَ عَبْدِ اللَّهِ: قَرَأْتُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ. قَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ، لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ، فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلَ سُورَتَيْنِ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ»
আমর ইব্ন মুররা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ ওয়াইলকে বলতে শুনেছি, ‘আবদুল্লাহর নিকট এক ব্যক্তি বলল, আমি এক রাকাতে মুফাসাল (সূরাসমূহ) পড়েছি। তিনি বললেন, কবিতার ন্যায় তাড়াতাড়ি পড়া? রাসূলুল্লাহ (ﷺ) পরস্পর সামঞ্জস্যপূর্ণ যে সূরাগুলো মিলিয়ে পাঠ করতেন তা আমি জানি। এরপর তিনি মুফাসালের বিশটি সূরার উল্লেখ করলেন এক রাকাতে দু’টি করে সূরা।
