৩০/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৪০-[৬] - কুরআন আঁকড়ে ধরা ও আহলে বায়ত

নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

কুরআন আঁকড়ে ধরা ও আহলে বায়তের সম্মান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬১৪০-[৬]

وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى: خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ: أمَّا بعدُ أَلا أيُّها النَّاس فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَنِي رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ: أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ: «وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي»وَفِي رِوَايَة: «كتاب الله عز وَجل هُوَ حَبْلُ اللَّهِ مَنِ اتَّبَعَهُ كَانَ عَلَى الْهُدَى وَمَنْ تَرَكَهُ كَانَ عَلَى الضَّلَالَةِ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (36 / 2408)، (6225) ۔ (صَحِيح)

যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ ও মাদীনার মাঝামাঝি 'খুম্' নামক জলাশয়ের কাছে দাঁড়িয়ে আমাদেরকে ভাষণ দান করলেন। প্রথমে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন, এরপর ওয়াজ ও নসীহত করলেন, অতঃপর বললেন, এটা (আম্মা বা’দ) সাবধান! হে লোকসকল! নিশ্চয় আমি একজন মানুষই, শীঘ্রই আমার কাছে আল্লাহর দূত (মালাকুল মাওত) আসবে, তখন আমি আমার রবের আহ্বানে সাড়া দেব।আমি তোমাদের মাঝে দুটি মূল্যবান সম্পদ রেখে যাচ্ছি। তন্মধ্যে প্রথমটি হলো, ‘আল্লাহর কিতাব’, এর মধ্যে রয়েছে হিদায়াত ও জ্যোতি। অতএব, তোমরা আল্লাহর কিতাবকে খুব শক্তভাবে আঁকড়ে ধর এবং দৃঢ়তার সাথে তার বিধি-বিধান মেনে চল। (বর্ণনাকারী বলেন,) আল্লাহর কিতাবের নির্দেশাবলী শক্তভাবে মেনে চলার জন্য অনুপ্রাণিত করলেন।এরপর তিনি বললেন, (দ্বিতীয়টি হলো) আমার আহলে বায়ত সম্পর্কে আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ হতে বিশেষ নসীহত করছি। অপর এক বর্ণনাতে আছে, আল্লাহর কিতাব হলো আল্লাহর রশি। যে লোক তার আনুগত্য করবে, সে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত হবে। আর যে তাকে পরিত্যাগ করবে, সে পথভ্রষ্ট, গোমরাহ হয়ে যাবে।

সহীহ: মুসলিম ৩৬-(২৪০৮), সিলসিলাতুস সহীহাহ ১৭৬১, সহীহ ইবনু খুযায়মাহ ২৩৫৭, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৮৮৮।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৪০-[৬]-এর সারসংক্ষেপ

এই সহিহ বর্ণনায় যায়দ ইবনু আরকাম রাঃ বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মক্কা ও মাদীনার মাঝামাঝি খুম নামক স্থানে ভাষণ দেন। তিনি আল্লাহর হামদ ও সানা করেন, নসীহত করেন এবং বলেন, তিনি একজন মানুষ; শীঘ্রই তাঁর রবের দূত আসতে পারেন এবং তিনি সাড়া দেবেন। এরপর তিনি বলেন, তিনি দুইটি মূল্যবান সম্পদ রেখে যাচ্ছেন। প্রথমটি আল্লাহর কিতাব; এতে হিদায়াত ও নূর আছে। তাই কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলা হয়। এরপর তিনি আহলে বায়ত সম্পর্কে আল্লাহকে স্মরণ করিয়ে দেন। অন্য বর্ণনায় কুরআনকে আল্লাহর রশি বলা হয়েছে; যে তার অনুসরণ করবে, সে হিদায়াতে থাকবে, আর যে ছেড়ে দেবে, সে পথভ্রষ্ট হবে। মূল শিক্ষা হলো কুরআনের অনুসরণ এবং আহলে বায়তের সম্মান।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন হিদায়াত ও নূরের উৎস হিসেবে আঁকড়ে ধরতে বলা হয়েছে।
  • আহলে বায়তের ব্যাপারে নবী صلى الله عليه وسلم বিশেষভাবে নসীহত করেছেন।
  • কুরআনের অনুসরণ হিদায়াতের পথ ধরে রাখার মাধ্যম।
  • বিদায়ের নসীহতগুলো মুমিনের জীবনে গভীর গুরুত্ব রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন