৩০/৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৩৩-[২৬] - মান-মর্যাদা

আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬১৩৩-[২৬]

وَعَن عَليّ قَالَ: قيل لرَسُول اللَّهِ: مَنْ نُؤَمِّرُ بَعْدَكَ؟ قَالَ: «إِنْ تُؤَمِّرُوا أَبَا بَكْرٍ تَجِدُوهُ أَمِينًا زَاهِدًا فِي الدُّنْيَا رَاغِبًا فِي الْآخِرَةِ وَإِنْ تُؤَمِّرُوا عُمَرَ تَجِدُوهُ قَوِيًّا أَمِينًا لَا يَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ وَإِنْ تُؤَمِّرُوا عَلِيًّا - وَلَا أَرَاكُمْ فَاعِلِينَ - تَجِدُوهُ هَادِيًا مَهْدِيًّا يَأْخُذُ بِكُمُ الطَّرِيقَ الْمُسْتَقِيمَ» . رَوَاهُ أَحْمد اسنادہ ضعیف ، رواہ احمد (1 / 109 ح 859) * فیہ ابو اسحاق السبیعی مدلس و عنعن ۔ (ضَعِيف)

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আমরা আপনার পর কাকে আমাদের আমীর নিযুক্ত করব? উত্তরে তিনি (ﷺ) বলেন, যদি তোমরা আবূ বাকর (রাঃ)-কে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাঁকে পাবে অতি বিশ্বস্ত, আমানতদার, দুনিয়াত্যাগী, পরকালমুখী। আর তোমরা যদি উমর (রাঃ)-কে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাঁকে পাবে শক্তিশালী, আমানতদার, আল্লাহর বিধান বাস্তবায়নে তিনি কারো তিরস্কারের প্রতি গুরুত্ব দিবে না। আর তোমরা যদি ‘আলী (রাঃ)-কে নিজেদের আমীর নিযুক্ত কর, তবে আমার ধারণা তোমরা এরূপ করবে না, তখন তোমরা তাঁকে সরল পথপ্রদর্শক এবং সঠিক পথের অনুসারী পাবে, আর তোমাদেরকেও তিনি সঠিক পথে পরিচালিত করবে।

সনদ য'ঈফ: মুসনাদে আহমাদ ৮৫৯, আবূ ইসহাক-এর উল্টাপাল্টা ও তাদলীসের কারণে, হিদায়াতুর রুওয়াত ৫/৪৪৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন