৩০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬০৮২-[১৪] - ফিতনার সময় আমীরের আনুগত্য

উসমান-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ

ফিতনার সময় আমীরের আনুগত্যের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬০৮২-[১৪]

وَعَن أبي حبيبةَ أَنَّهُ دَخَلَ الدَّارَ وَعُثْمَانُ مَحْصُورٌ فِيهَا وَأَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَسْتَأْذِنُ عُثْمَانَ فِي الْكَلَامِ فَأَذِنَ لَهُ فَقَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي فِتْنَةً وَاخْتِلَافًا - أَوْ قَالَ: اخْتِلَافًا وَفِتْنَةً - فَقَالَ لَهُ قَائِلٌ مِنَ النَّاسِ: فَمَنْ لَنَا يَا رَسُولَ اللَّهِ؟ أَوْ مَا تَأْمُرُنَا بِهِ؟ قَالَ: «عَلَيْكُمْ بِالْأَمِيرِ وَأَصْحَابِهِ» وَهُوَ يُشِيرُ إِلَى عُثْمَانَ بِذَلِكَ. رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «دَلَائِل النبوَّة» اسنادہ حسن، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 393) [و احمد (2 / 344 ۔ 345 ح 8522)] ۔ (صَحِيح)

আবূ হাবীবাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন তিনি উসমান (রাঃ)-এর গৃহে প্রবেশ করলেন। এ সময় উসমান (রাঃ) তথায় গৃহবন্দি ছিলেন। তখন আবূ হাবীবাহ্ শুনতে পেলেন, আবূ হুরায়রাহ্ (রাঃ) কিছু কথা বলার জন্য উসমান (রাঃ)-এর কাছে আসার সম্মতি চাইছেন। অতএব তিনি তাঁকে অনুমতি দিলেন। তখন আবূ হুরায়রাহ্ (রাঃ) উঠে দাঁড়ালেন এবং প্রথমে আল্লাহর হাম্দ ও সানা পাঠ করলেন।অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় তোমরা শীঘ্রই আমার মৃত্যুর পরে বিরাট ফিতনাহ্ ও মতানৈক্যে পতিত হবে। অথবা বলেছেন, ভয়ানক মতানৈক্য ও বিপর্যয়ে লিপ্ত হয়ে পড়বে। তখন উপস্থিত লোকেদের মধ্য হতে জনৈক লোক বলল, হে আল্লাহর রাসূল! তখন আমরা কি করব? অথবা বলল, তখন আমাদেরকে কি করতে আদেশ করেন? উত্তরে তিনি (ﷺ) বললেন, তখন তোমরা আমীর ও তাঁর সাথিদের আনুগত্য দৃঢ়ভাবে করতে থাকবে। ‘আমীর' শব্দটি বলবার সময় তিনি (ﷺ) উসমান (রাঃ)-এর প্রতি ইঙ্গিত করলেন।[উপরিউক্ত হাদীস দু'টি ইমাম বায়হাক্বী (রহঃ) দালায়িলুন্ নুবুওয়্যাহ্ গ্রন্থে বর্ণনা করেছেন]

আলবানী (রহঃ) বলেন: আমি এর সনদ এখনো পাইনি, হিদায়াতু রুওয়াত ৫/৪১৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২০৪৯, আল মু'জামুল আওসাত্ব ৯৪৫৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬০৮২-[১৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর মৃত্যুর পর ফিতনা ও মতানৈক্যের কথা বলা হয়েছে। আবূ হুরায়রাহ রাঃ উসমান রাঃ-এর ঘরে অনুমতি নিয়ে কথা বলেন এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে শোনা বাণী জানান। নবী صلى الله عليه وسلم বলেছেন, তাঁর পরে মানুষ বড় ফিতনা ও মতভেদে পড়বে। তখন কী করা হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি আমীর ও তাঁর সাথিদের আনুগত্য করার নির্দেশ দেন। হাদিসে উল্লেখ আছে, আমীর বলতে তিনি উসমান রাঃ-এর দিকে ইঙ্গিত করেছিলেন। তাই এই বর্ণনার মূল কথা হলো, বিশৃঙ্খলার সময়ে দলাদলি না বাড়িয়ে বৈধ নেতৃত্বের পাশে থাকা। এখানে ফিতনা, মতানৈক্য এবং আমীরের আনুগত্য—তিনটি বিষয় সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতনার সময়ে নেতৃত্বহীনতা আরও বড় বিপদের কারণ হতে পারে।
  • মতভেদ দেখা দিলে শান্তভাবে সঠিক নেতৃত্বের আনুগত্য করা দরকার।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم থেকে পাওয়া নির্দেশ মানুষকে স্মরণ করিয়ে দিতেন।
  • উসমান রাঃ-এর অবস্থান সম্পর্কে এই বর্ণনায় স্পষ্ট ইঙ্গিত আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন