২৯/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৯১-[২৪] - হুনাইনে মাটির মুষ্টি ও শত্রুর পরাজয়
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
হুনাইনে এক মুষ্টি মাটি ও আল্লাহর সাহায্য
মিশকাতুল মাসাবীহ : ৫৮৯১-[২৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৮৯১-[২৪]
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُنَيْنًا فَوَلَّى صَحَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا غَشُوا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ عَنِ الْبَغْلَةِ ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنْ تُرَابٍ مِنَ الْأَرْضِ ثُمَّ اسْتَقْبَلَ بِهِ وُجُوهَهُمْ فَقَالَ شَاهَتِ الْوُجُوهُ فَمَا خَلَقَ اللَّهُ مِنْهُمْ إِنْسَانًا إِلَّا مَلَأَ عَيْنَيْهِ تُرَابًا بِتِلْكَ الْقَبْضَةِ فَوَلَّوْا مُدْبِرِينَ فَهَزَمَهُمْ الله عز وَجل وَقَسْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غنائمهم بَين الْمُسلمين رَوَاهُ مُسلم رواہ مسلم (81 / 1777)، (4619) ۔ (صَحِيح)
সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ
হুনায়নের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে শরিক ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) এর কতিপয় সাহাবী কাফিরদের মোকাবিলা হতে যখন পলায়ন করলেন। তখন কাফিরগণ রাসূলুল্লাহ (ﷺ) কে চতুর্দিক হতে ঘিরে ফেলল, এমতাবস্থায় তিনি (ﷺ) খচ্চরের পিঠ হতে নিচে নামলেন। অতঃপর তিনি জমিন হতে এক মুষ্টি মাটি তুলে নিলেন।তারপর কাফিরদের অভিমুখে (شَاهَتِ الْوُجُوهُ) ‘তোমাদের মুখ বিবর্ণ হোক' এ অভিশাপ বাক্যটি উচ্চারণ করে তা নিক্ষেপ করলেন। (বর্ণনাকারী বলেন,) তাদের যে কোন লোককে আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন (উপস্থিত কাফিরদের) প্রত্যেকের চক্ষুদ্বয় উক্ত এক মুষ্টি মাটি দ্বারা ভর্তি হয়ে গেল। ফলে তারা ময়দান হতে পৃষ্ঠপ্রদর্শন করল। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করলেন। পরে রাসূলুল্লাহ (ﷺ) তাদের হতে লব্ধ গনীমাতের সম্পদসমূহ মুসলিমদের মধ্যে বিতরণ করলেন।
সহীহ: মুসলিম ৮১-(১৭৭৭), সহীহ ইবনু হিব্বান ৬৫২০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮২৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৯১-[২৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালামাহ ইবনু আকওয়া রাঃ হুনাইনের যুদ্ধের আরেকটি ঘটনা বলেন। যুদ্ধের সময় কিছু সাহাবী পিছু হটলে শত্রুরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে ঘিরে ফেলেছিল। তখন তিনি খচ্চরের পিঠ থেকে নেমে জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন। এরপর শত্রুদের দিকে মুখ করে তা নিক্ষেপ করলেন এবং বললেন, তোমাদের মুখ বিবর্ণ হোক। বর্ণনাকারী বলেন, উপস্থিত শত্রুদের চোখ ঐ মাটিতে ভরে গেল এবং তারা পিঠ দেখিয়ে পালাল। তারপর আল্লাহ তাদের পরাজিত করলেন। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم গনীমাত মুসলিমদের মধ্যে বণ্টন করেন। এই হাদিসে মুজিযা, আল্লাহর সাহায্য, নবী صلى الله عليه وسلم-এর সাহস এবং হুনাইনের যুদ্ধের কঠিন মুহূর্ত স্পষ্ট হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم বিপদের মুহূর্তে সামনে থেকে দৃঢ় অবস্থান নিয়েছেন।
- আল্লাহ চাইলে অল্প মাধ্যমেও বড় পরিবর্তন ঘটাতে পারেন।
- যুদ্ধের জয় আল্লাহর সাহায্যের সাথে যুক্ত।
