২৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৮২-[১৫] - আঙুল থেকে পানি প্রবাহের মুজিযা

মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)

হুদায়বিয়ায় পানি প্রবাহের মুজিযা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৮৮২-[১৫]

وَعَنْ جَابِرٍ قَالَ عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رِكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ قَالُوا: لَيْسَ عَنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَنَشْرَبُ إِلَّا مَا فِي رِكْوَتِكَ فَوضَعَ النبيُّ ﷺ يَدَه فِي الرِّكْوَةِ فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ قَالَ فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا قِيلَ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ، رواہ البخاری (4152) و مسلم (73 / 1856)، (4813) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

হুদায়বিয়ার দিবসে লোক পিপাসার্ত হয়ে পড়ল। সে সময় একটি চামড়ার পাত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ছিল। তিনি তা হতে ওজু করলেন। অতঃপর লোক তাঁর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আপনার চর্মপাত্রের পানি ছাড়া পান করার বা ওজু করার মতো আমাদের কাছে কোন পানি নেই। তখন নবী (ﷺ) তাঁর হাত উক্ত পাত্রে রাখলেন। ফলে সাথে সাথেই তাঁর আঙ্গুলগুলোর মধ্যবর্তী জায়গা হতে ঝরনাধারার মতো পানি ফুটে বের হতে লাগল। জাবির (রাঃ) বলেন, আমরা সেই পানি (তৃপ্তি সহকারে) পান করলাম এবং তা দিয়ে আমরা ওজু করলাম। জাবির (রাঃ)-কে প্রশ্ন করা হলো, সংখ্যায় আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, এক লাখ হলেও সে পানিই আমাদের জন্য যথেষ্ট হত। তবে তখন আমাদের সংখ্যা ছিল পনেরো শত।

সহীহ: বুখারী ৩৫৭৬, ৪১৫২ মুসলিম ৭২-(১৮৫৬), মুসনাদে আহমাদ ১৪২১৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৬৮৫৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৮২-[১৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুদায়বিয়ার দিনের একটি বড় মুজিযার কথা এসেছে। লোকেরা পিপাসায় কষ্ট পাচ্ছিল এবং পান করা বা ওজু করার মতো পানি তাদের কাছে ছিল না। শুধু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে থাকা চামড়ার পাত্রে কিছু পানি ছিল। তখন নবী صلى الله عليه وسلم তাঁর হাত পাত্রে রাখলেন, আর তাঁর আঙুলের ফাঁক থেকে ঝরনার মতো পানি বের হতে লাগল। জাবির রাঃ বলেন, তারা সবাই সেই পানি পান করেছেন এবং ওজু করেছেন। তিনি আরও বলেন, তারা পনেরো শত জন ছিলেন। এই ঘটনা নবী صلى الله عليه وسلم-এর মুজিযা, আল্লাহর সাহায্য এবং সাহাবীদের বিপদের সময় রহমতের সুন্দর দৃষ্টান্ত। এখানে পানি সংকট, ওজু, পিপাসা এবং নবী صلى الله عليه وسلم-এর বরকতের বিষয় স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিপদের সময় আল্লাহ তাঁর রাসূল صلى الله عليه وسلم-এর মাধ্যমে সাহায্য করেছেন।
  • নবী صلى الله عليه وسلم-এর মুজিযা সাহাবীদের সামনে সরাসরি প্রকাশ পেয়েছে।
  • পানি আল্লাহর বড় নেয়ামত; পান করা ও ওজু উভয় কাজেই এর দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন