২৯/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৭৮-[৩] - মুহাম্মাদ নামের মর্যাদা

নবী (ﷺ)-এর নামসমূহ ও গুণাবলি - প্রথম অনুচ্ছেদ

আবূ বকর ইবনু ‘আরাবী আল মালিকী (রহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন, আল্লাহ তা‘আলার যেমন গুণবাচক এক হাজার নাম রয়েছে অনুরূপ রাসূলুল্লাহ (ﷺ)-এরও গুণবাচক নাম রয়েছে। এর ভিতর থেকে ষাটের কিছু বেশি নাম তিনি উল্লেখ করেছেন। আবূ হুসায়ন ইবনু ফারিস (রহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন, আমাদের নবী (ﷺ)-এর ২২টি গুণবাচক নাম রয়েছে যা ত্বীবী (রহিমাহুল্লাহ) বিস্তারিত আলোচনা করেছেন।‘আল্লামাহ্ সুয়ূত্বী (রহিমাহুল্লাহ)-এর (الْبَهْجَةُ السَّوِيَّةُ فِي الْأَسْمَاءِ النَّبَوِيَّةِ) গ্রন্থে তিনি ৫০০-এর কিছু বেশি গুণবাচক নাম উল্লেখ করেছেন। সেখান থেকে যাচাই বাছাই করে সংক্ষেপে নিরানব্বইটি নাম উল্লেখ করেছেন। হাদীসে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো নিম্নে বর্ণনা করা হলো। যেমন: (الشَّافِيَةُ وَالْوَافِيَةُ وَالْكَافِيَةُ) অর্থাৎ- আরোগ্য দানকারী, পরিপূর্ণভাবে দানকারী ও যিনি সকল ক্ষেত্রে যথেষ্ট।

মুহাম্মাদ নামের মর্যাদা ও আল্লাহর সুরক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭৭৮-[৩]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ؟ يَشْتُمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ» . رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (3533) ۔ (صَحِيح)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) (সাহাবীদেরকে বললেন, এতেও কি তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ না যে, আল্লাহ তাআলা কিভাবে কুরায়শদের গালমন্দ ও অভিসম্পাতকে আমার ওপর হতে সরিয়ে দিয়েছেন? তারা ‘মুযাম্মাম' (নিন্দিত) নামে গালাগালি করে এবং ‘মুযাম্মাম’-কে অভিসম্পাত দেয়। অথচ আমি ‘মুহাম্মাদ' (প্রশংসিত) মুযাম্মাম নই।

সহীহ: বুখারী ৩৫৩৩, নাসায়ী ৩৪৩৮, মুসনাদে ‘আবূদ ইবনু হুমায়দ ১১৩৬, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫৬, ১৭৬০৩।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৭৮-[৩]-এর সারসংক্ষেপ

এই সহীহ হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের বলেন, তোমরা কি আশ্চর্য হও না—আল্লাহ কীভাবে কুরায়শদের গালি ও অভিশাপ তাঁর ওপর থেকে সরিয়ে দিয়েছেন? তারা “মুযাম্মাম” নামে গালি দিত এবং “মুযাম্মাম”-কে অভিশাপ দিত। অথচ তিনি হলেন “মুহাম্মাদ”। এখানে “মুহাম্মাদ নাম”, “আল্লাহর সুরক্ষা” এবং “কুরায়শদের গালি” বিষয়গুলো এসেছে। হাদিসের শিক্ষা হলো, শত্রুরা অপমান করতে চাইলেও আল্লাহ তাঁর প্রিয় রাসূল صلى الله عليه وسلم-কে রক্ষা করেছেন। “মুহাম্মাদ” অর্থ প্রশংসিত, আর “মুযাম্মাম” অর্থ নিন্দিত—এই নামের পার্থক্যই বর্ণনার মূল কথা। তাই এই হাদিস নবী صلى الله عليه وسلم-এর নামের মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে তাঁর সম্মানের এক সুন্দর দিক তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ নবী صلى الله عليه وسلم-কে কুরায়শদের গালি থেকে রক্ষা করেছেন।
  • মুহাম্মাদ নামের অর্থ প্রশংসিত—এটি নবী صلى الله عليه وسلم-এর সম্মানিত পরিচয়।
  • মানুষ অপমান করতে চাইলেও আল্লাহ সম্মান রক্ষা করতে পারেন।
  • নবী صلى الله عليه وسلم কঠিন বিরোধিতার মুখেও আল্লাহর সাহায্য পেয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন