২৯/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৭৩-[৩৫] - জিন ও মানুষের রাসূল মুহাম্মাদ صلى الله عليه وسلم
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - তৃতীয় অনুচ্ছেদ
মুহাম্মাদ صلى الله عليه وسلم জিন ও মানুষের জন্য প্রেরিত রাসূল
মিশকাতুল মাসাবীহ : ৫৭৭৩-[৩৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭৭৩-[৩৫]
عَن ابْن عبَّاس قَالَ: إنَّ الله تَعَالَى فضل مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْأَنْبِيَاءِ وَعَلَى أَهْلِ السَّمَاءِ فَقَالُوا يَا أَبَا عَبَّاسٍ بِمَ فَضَّله الله عَلَى أَهْلِ السَّمَاءِ؟ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِأَهْلِ السَّمَاءِ ﴾وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نجزي الظَّالِمين] وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: [إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تأخَّر]قَالُوا: وَمَا فَضْلُهُ عَلَى الْأَنْبِيَاءِ؟ قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: ﴾وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاء﴿ الْآيَةَ وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: ﴾وَمَا أَرْسَلْنَاك إِلَّا كَافَّة للنَّاس] فَأرْسلهُ إِلَى الْجِنّ وَالْإِنْساسنادہ حسن، رواہ الدارمی (1 / 25 ۔ 26 ح 47) و الحاکم (2 / 350) ۔ (صَحِيح)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা'আলা সকল নবীগণের ও সকল মালায়িকাহ্'র (ফেরেশতাগণের) ওপরে মুহাম্মাদ (ﷺ)-কে মর্যাদা দান করেছেন। লোকেরা প্রশ্ন করলেন, হে আবূ 'আব্বাস। (ইবনু 'আব্বাস-এর উপনাম) আল্লাহ মালায়িকার (ফেরেশতাগণের) উপরে কিরূপে তাঁকে ফাযীলাত দিয়েছেন? ইবনু 'আব্বাস (রাঃ) বললেন, আল্লাহ তা'আলা আকাশবাসীকে লক্ষ করে বলেছেন, “তাদের মধ্যে যে বলবে যে, 'তিনি ব্যতীত আমিই ইলাহ', তাহলে আমি তাকে তার প্রতিফল দেব জাহান্নাম, যালিমদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি”- (সূরা আল আম্বিয়া ২১ : ২৯)। আর আল্লাহ তা'আলা মুহাম্মাদ (ﷺ) কে লক্ষ্য করে বলেছেন, “আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন (সূরা আল ফাত্হ ৪৮: ১-২)।লোকেরা জিজ্ঞেস করলেন, নবীদের ওপর কিভাবে তাঁকে ফাযীলাত দেয়া হয়েছে? উত্তরে ইবনু 'আব্বাস (রাঃ) বললেন, আল্লাহ তা'আলা বলেছেন, “আমি কোন রাসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন (সূরা ইবরা-হীম ১৪ : ৪)। আর আল্লাহ তা'আলা মুহাম্মাদ (ﷺ) সম্পর্কে বলেছেন, (হে নবী মুহাম্মাদ!) “আমি আপনাকে গোটা মানব সমাজের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি(সূরা সাবা- ৩৪ : ২৮)। অতএব আল্লাহ তা'আলা তাঁকে জিন্ ও ইনসান উভয় সম্প্রদায়ের নিকটেই পাঠিয়েছেন।
সনদ সহীহ: দারিমী ৪৬ (তাহক্বীক- হুসায়ন সুলায়ম আসাদ)।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৭৩-[৩৫]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, আল্লাহ মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে নবীগণ ও আকাশবাসীদের ওপর মর্যাদা দিয়েছেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি কুরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করেন। আকাশবাসীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া নিজেকে ইলাহ বলে, তার প্রতিফল জাহান্নাম। আর মুহাম্মাদ صلى الله عليه وسلم সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাঁর আগের ও পরের ভুল ক্ষমা করেছেন। আবার নবীদের ক্ষেত্রে বলা হয়েছে, প্রত্যেক রাসূলকে তাঁর জাতির ভাষায় পাঠানো হয়েছে। কিন্তু মুহাম্মাদ صلى الله عليه وسلم সম্পর্কে বলা হয়েছে, তাঁকে সব মানুষের জন্য পাঠানো হয়েছে। এরপর ইবনু আব্বাস (রাঃ) বলেন, তাঁকে জিন ও মানুষ উভয়ের কাছে পাঠানো হয়েছে। তাই এই হাদিসে “বিশ্বজনীন রাসূল”, “জিন ও ইনসানের নবী” এবং “নবী صلى الله عليه وسلم-এর ফজিলত” মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহাম্মাদ صلى الله عليه وسلم শুধু একটি জাতির জন্য নন; জিন ও মানুষের জন্য প্রেরিত।
- ইবনু আব্বাস (রাঃ) কুরআনের আয়াত দিয়ে নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা ব্যাখ্যা করেছেন।
- নবী صلى الله عليه وسلم-এর ফজিলত আল্লাহপ্রদত্ত, মানুষের বানানো নয়।
- কুরআনের আলোকে নবী صلى الله عليه وسلم-এর পরিচয় জানা ঈমানকে মজবুত করে।
