২৮/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৮৩-[১৯] - যাক্কুম গাছ ও জাহান্নামের খাদ্য

জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

যাক্কুম গাছ: জাহান্নামের খাদ্যের ভয়াবহতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৬৮৩-[১৯]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ هَذِهِ الْآيَةَ: (اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُسلمُونَ﴿ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَو أَن قَطْرَة من الزقوم قطرات فِي دَارِ الدُّنْيَا لَأَفْسَدَتْ عَلَى أَهْلِ الْأَرْضِ مَعَايِشَهُمْ فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ؟» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ صحیح، رواہ الترمذی (2585) [و ابن ماجہ (4325) و صححہ ابن حبان (الموارد : 2611، الاحسان : 7427) و الحاکم علی شرط الشیخین (2 / 294، 451) و وافقہ الذھبی]

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতটি পাঠ করলেন, (اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُسلمُونَ) “তোমরা আল্লাহকে যথার্থ ভয় কর এবং পূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না”- (সূরা আ-লি ‘ইমরা-ন ৩ : ১০২)।(অতঃপর) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি 'যাক্কুম' গাছের এক ফোঁটা এ দুনিয়ায় পড়ে, তবে সমস্ত দুনিয়াবাসীর জীবনধারণের উপকরণসমূহ ধ্বংস হয়ে যাবে। এমতাবস্থায় ঐ সমস্ত লোকদের দুর্দশা কিরূপ হবে, এটা যাদের খাদ্য হবে? [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ]

য'ঈফ: তিরমিযী ২৫৮৫, ইবনু মাজাহ ৪৩২৫, য'ঈফ ইবনু মাজাহ ৯৪৪, য'ঈফুল জামি ৫২৫০, য'ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৫৯, মুসনাদে আহমাদ ৩১৩৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১০৭০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৯০৫; আলবানী (রহঃ) প্রথমে সহীহ বলেন, সহীহ ইবনু হিব্বান ২৬১১, আল মুসতাদরাক লিল হাকিম ২/৪৫১, পরবর্তীতে তার কাছে স্পষ্ট হয় যে, এটা য'ঈফ, কারণ আমাশ ‘আন দ্বারা বর্ণনা করেছে, আর তার ও মুজাহিদের মাঝে আবূ ইয়াহইয়া আল কত্তাত য'ঈফ, হিদায়াতুর রুওয়াত ৫/২২৯, হা. ৫৬১১, য'ঈফাহ্ ৬৭৮২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৮৩-[১৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে সূরা আলে ইমরানের আয়াত পাঠ করেন, যেখানে আল্লাহকে যথাযথ ভয় করতে এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে বলা হয়েছে। এরপর তিনি যাক্কুম গাছের কথা বলেন। তিনি জানান, যদি যাক্কুমের এক ফোঁটা দুনিয়ায় পড়ত, তাহলে দুনিয়াবাসীর জীবনধারণের উপকরণ নষ্ট হয়ে যেত। এরপর প্রশ্নের মতো করে বলা হয়েছে, যাদের খাবারই হবে যাক্কুম, তাদের অবস্থা কেমন হবে। এই বর্ণনা জাহান্নামের খাদ্য, আল্লাহভীতি এবং ঈমানের ওপর অটল থাকার গুরুত্ব বোঝায়। এখানে ভয় দেখানোর সঙ্গে সঙ্গে মানুষকে সঠিক পথে ফেরার ডাক আছে। হাদিসটিতে যাক্কুম গাছের ভয়াবহতা এমনভাবে এসেছে, যা হৃদয়কে নরম করে এবং পাপ থেকে দূরে থাকার ভাবনা জাগায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহকে ভয় করে মুসলিম অবস্থায় মৃত্যু কামনা করা গুরুত্বপূর্ণ।
  • যাক্কুম জাহান্নামীদের জন্য ভয়াবহ খাদ্য হিসেবে বর্ণিত হয়েছে।
  • আখিরাতের শাস্তি স্মরণ করলে পাপ থেকে দূরে থাকা সহজ হয়।
  • কুরআনের আয়াত ও হাদিস একসঙ্গে মানুষকে তাকওয়ার দিকে ডাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন