২৮/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৭২-[৮] - জাহান্নামে কাফিরের দেহ

জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

জাহান্নামে কাফিরের দেহের ভয়াবহ বর্ণনা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৬৭২-[৮]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ مَنْكِبَيِ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةَ ثَلَاثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ». وَفِي رِوَايَةٍ: «ضِرْسُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ». رَوَاهُ مُسْلِمٌ وَذِكْرُ حَدِيث أبي هُرَيْرَة: «إِذا اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا» . فِي بَابِ «تَعْجِيلِ الصَّلَوَات» رواہ مسلم (44 / 2851، 45 / 2852)، (7185 و 7186) 0 حدیث «اشتکت النار الی ربھا» تقدم (591) ۔ (صَحِيح)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামের মধ্যে কাফিরদের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমণের দূরত্ব পরিমাণ। অপর এক বর্ণনায় আছে— কাফিরের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার দেহের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্ব পরিমাণ পুরু বা মোটা। এ প্রসঙ্গে আবূ হুরায়রাহ্ (রাঃ) কর্তৃক বর্ণিত «إِذا اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا» “যখন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করবে” হাদীসটি «تَعْجِيلِ الصَّلَوَات» “সঠিক সময়ে সালাত আদায় করা”-এর অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

সহীহ: বুখারী ৬৫৫১, মুসলিম ৪৫-(২৮৫২), সহীহুল জামি ৫৫৯১, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৬৮১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৬২৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৭২-[৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাহান্নামে কাফিরের দেহের আকার সম্পর্কে ভয়াবহ বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, জাহান্নামে কাফিরের দুই কাঁধের মাঝের দূরত্ব দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের পথের মতো হবে। আরেক বর্ণনায় এসেছে, তার একটি দাঁত উহুদ পাহাড়ের মতো হবে এবং চামড়া তিন দিনের সফরের মতো পুরু হবে। এই বর্ণনার উদ্দেশ্য হলো জাহান্নামের শাস্তি কত ভয়াবহ হতে পারে তা বোঝানো। এখানে আকারের বর্ণনা শাস্তির তীব্রতা বুঝানোর সাথে যুক্ত। তাই এই হাদিস পড়লে মানুষ যেন আখিরাতকে অবহেলা না করে, শিরক ও কুফর থেকে বেঁচে থাকে এবং আল্লাহর কাছে নাজাত চায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নামের শাস্তি মানুষের সাধারণ ধারণার চেয়েও ভয়াবহ।
  • কুফরের পরিণতি সম্পর্কে হাদিসে কঠিন সতর্কতা এসেছে।
  • দেহের আকারের বর্ণনা শাস্তির তীব্রতা বোঝাতে এসেছে।
  • আখিরাতের নাজাতের জন্য ঈমানের মূল্য বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন