২৮/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৬৯-[৫] - দুনিয়ার সুখ-দুঃখের শেষ সত্য
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
দুনিয়ার সুখ-দুঃখ আখিরাতের সামনে ক্ষণিক
মিশকাতুল মাসাবীহ : ৫৬৬৯-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৬৬৯-[৫]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِي النارِ صَبْغَةً ثمَّ يُقَال: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا وَاللَّهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ فَيُقَالُ لَهُ: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ؟ وَهَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ. فَيَقُولُ: لَا وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ وَلَا رَأَيْتُ شدَّة قطّ. رَوَاهُ مُسلم رواہ مسلم (55 / 2807)، (7088) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য থেকে দুনিয়ার সর্বাধিক সম্পদশালী লোককে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামের আগুনে চুবিয়ে উঠানো হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদাম সন্তান! তুমি কি কখনো আরাম-আয়েশ দেখেছ? পূর্বে কি কখনো তোমার নিয়ামতের সুখ অর্জিত হয়েছিল? সে বলবে, না আল্লাহর শপথ, হে আমার প্রভু!অতঃপর জান্নাতবাসীদের থেকে এমন এক লোককে উপস্থিত করা হবে, যে দুনিয়াতে সবচাইতে দুঃখ-কষ্টের জীবনযাপন করেছিল। তখন তাকে মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে প্রশ্ন করা হবে, হে আদাম সন্তান! তুমি কি কখনো দুঃখ-কষ্ট দেখেছ? এবং তুমি কি কখনো কঠোরতার মুখোমুখি হয়েছিলে? সে বলবে, না আল্লাহর শপথ, হে আমার প্রভু। আমি কখনো দুঃখকষ্টে পতিত হইনি। আর কখনো কোন কঠোর পরিস্থিতির সম্মুখীন হইনি।
সহীহ: মুসলিম ৫৫-(২৮০৭), মুসনাদে আহমাদ ১৩১৩৪, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৬৯০।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৬৬৯-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুনিয়ার সুখ ও দুঃখকে আখিরাতের সঙ্গে তুলনা করা হয়েছে। কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে আরাম-আয়েশে থাকা এক জাহান্নামীকে আনা হবে। তাকে জাহান্নামের আগুনে একবার ডুবিয়ে তুলে জিজ্ঞেস করা হবে, সে কি কখনো কোনো ভালো অবস্থা দেখেছে? সে বলবে, না। আবার দুনিয়ায় সবচেয়ে কষ্টে থাকা এক জান্নাতীকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হবে, সে কি কখনো কষ্ট দেখেছে? সে বলবে, না। এই হাদিস দুনিয়ার অস্থায়ী সুখ-দুঃখকে ছোট করে দেখায় না; বরং আখিরাতের ফল কত গভীর হবে তা বোঝায়। তাই মানুষকে দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে আখিরাতের প্রস্তুতি নিতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার সুখ আখিরাতের শাস্তির সামনে টিকে থাকবে না।
- দুনিয়ার কষ্ট জান্নাতের নিয়ামতের সামনে ভুলে যাওয়া হবে।
- জীবনের মূল্যায়ন শুধু দুনিয়ার আরাম দিয়ে করা ঠিক নয়।
- আখিরাতের প্রস্তুতি দুনিয়ার জীবনের বড় লক্ষ্য হওয়া উচিত।
