২৮/২. অধ্যায়ঃ
হাশর - প্রথম অনুচ্ছেদ
কিয়ামতের দিন ইবরাহীম আ. ও আযরের ঘটনা
মিশকাতুল মাসাবীহ : ৫৫৩৮-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৫৩৮-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ آزَرَ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَى وَجْهِ آزَرَ قَتَرَةٌ وَغَبَرَةٌ فَيَقُولُ لَهُ إِبْرَاهِيمُ: أَلَمْ أَقُلْ لَكَ: لَا تَعْصِنِي؟ فَيَقُولُ لَهُ أَبُوهُ: فَالْيَوْمَ لَا أَعْصِيكَ. فَيَقُول إِبراهيم: يَا رب إِنَّك وَعَدتنِي أَلا تخزني يَوْمَ يُبْعَثُونَ فَأَيُّ خِزْيٍ أَخْزَى مِنْ أَبِي الْأَبْعَدِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى: إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ثُمَّ يُقَالُ لِإِبْرَاهِيمَ: مَا تَحْتَ رِجْلَيْكَ؟ فَيَنْظُرُ فَإِذَا هُوَ بِذِيخٍ مُتَلَطِّخٍ فَيُؤْخَذُ بقوائمه فَيُلْقى فِي النَّار . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3350) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন ইবরাহীম তার পিতা আযর-এর সাক্ষাৎ পাবেন। তখন আযর-এর চেহারা হবে কালো ধুলাবালি মিশ্রিত। তখন ইবরাহীম তাকে বলবেন, আমি কি আপনাকে (দুনিয়াতে) বলেছিলাম না যে, আপনি আমার কথা অমান্য করবেন না? তখন তাঁর পিতা তাঁকে বলবেন, আজ আমি তোমার অবাধ্যতা করব না।অতঃপর ইবরাহীম বলবেন, হে প্রতিপালক! আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, হাশরের দিন আমাকে অপমানিত করবেন না। অথচ আজ আমার পিতা আল্লাহর রহমাত থেকে বঞ্চিত, অতএব এর চেয়ে অধিক লাঞ্ছনা ও অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ তা'আলা বলবেন, আমি কাফিরদের জন্য জান্নাত অবৈধ করে রেখেছি।অতঃপর ইবরাহীম -কে বলা হবে, তুমি তোমার পায়ের তলার দিকে দেখ। তিনি সে দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই হঠাৎ দেখবেন যে, তাঁর সামনে কাদা গোবরে লণ্ডভণ্ড শিয়াল আকৃতি একটি নিকৃষ্ট পশু দাঁড়িয়ে আছে। তখনি তাকে চার পা ধরে জাহান্নামে ফেলে দেয়া হবে।
সহীহ বুখারী ৩৩৫০, সহীহুল জামি ৮১৫৮, আল মুসতাদরাক লিল হাকিম ২৯৩৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৩৮-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিন ইবরাহীম আ. ও তাঁর পিতা আযরের ঘটনার কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, ইবরাহীম আ. কিয়ামতের দিন তাঁর পিতা আযরকে দেখবেন। আযরের চেহারায় ধুলা ও কালোভাব থাকবে। ইবরাহীম আ. তাকে বলবেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার কথা অমান্য করবেন না? আযর তখন বলবে, আজ আমি তোমার অবাধ্যতা করব না। এরপর ইবরাহীম আ. আল্লাহর কাছে নিজের অপমানের কথা উল্লেখ করবেন। আল্লাহ জানাবেন, তিনি কাফিরদের জন্য জান্নাত হারাম করেছেন। তারপর আযরকে এক নিকৃষ্ট আকৃতিতে দেখা যাবে এবং তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাদিসটি কুফরের পরিণতি এবং আখিরাতে ঈমানের গুরুত্ব স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাফির অবস্থায় থাকা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ।
- আখিরাতে বংশ বা সম্পর্ক একা মুক্তির নিশ্চয়তা দেয় না।
- ইবরাহীম আ.-এর ঘটনা ঈমানের গুরুত্ব স্মরণ করায়।
- কিয়ামতের দিন আল্লাহর হুকুমই চূড়ান্ত হবে।
