২৫/১৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫০০৩-[১] - রূহের পরিচয় ও মিল

আল্লাহ তা‘আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা‘আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - প্রথম অনুচ্ছেদ

রূহের মিল ও মানুষের বন্ধুত্ব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫০০৩-[১]

عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ». رَوَاهُ البُخَارِيّ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সকল রূহ শরীরে প্রবেশ করার পূর্বে একদল পতাকাধারী সৈন্যের মতো ছিল। যে সব রূহ শরীরে প্রবেশ করানোর পূর্বে পরস্পর পরিচিত ছিল, এখনো তারা পরস্পর পরিচিত এবং একে অপরের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আর যে সব রূহ ঐ সময় পরস্পর অপরিচিত ছিল, তাদের এখনো পরস্পর মতানৈক্য রয়েছে।

[১] সহীহ : বুখারী ৩৩৩৬, মুসলিম ১৫৯-(২৬৩৮), আবূ দাঊদ ৪৮৩৪, সহীহুল জামি‘ ২৭৬৮, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৯৫, আহমাদ ৭৯৩৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৩৮১, সহীহ ইবনু হিব্বান ৬১৬৮, শু‘আবুল ঈমান ৯০৩৯, হিলইয়াতুল আওলিয়া ৫/৬৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬০৪৬, আল মু‘জামুল আওসাত্ব ১৫৭৭, আল মুসতাদরাক ৮২৯৬।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫০০৩-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রূহের পরিচয় ও মানুষের পারস্পরিক মিল-অমিল নিয়ে একটি গভীর কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, সব রূহ শরীরে প্রবেশের আগে পতাকাধারী সৈন্যদলের মতো ছিল। যেসব রূহ তখন পরস্পর পরিচিত ছিল, দুনিয়াতেও তারা একে অপরকে চিনে নেয় এবং বন্ধুত্বে আবদ্ধ হয়। আর যেসব রূহ তখন অপরিচিত ছিল, তাদের মধ্যে মতানৈক্য থাকে। এই বর্ণনা মানুষের সম্পর্কের একটি অদৃশ্য দিকের কথা জানায়। সব বন্ধুত্ব শুধু বাহ্যিক লাভ, রং, ভাষা বা অবস্থানের ওপর দাঁড়িয়ে থাকে না। কখনো মানুষের মন একে অপরের দিকে সহজে টানে, আবার কখনো দূরত্ব থাকে। হাদিসটি আমাদের সম্পর্ক বোঝার ক্ষেত্রে বিনয় শেখায় এবং ভালো সম্পর্ককে আল্লাহর এক বিশেষ ব্যবস্থা হিসেবে ভাবতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের পারস্পরিক মিল কখনো শুধু বাহ্যিক কারণে হয় না।
  • ভালো বন্ধুত্ব ও হৃদয়ের টান আল্লাহর ব্যবস্থার অংশ।
  • যাদের মধ্যে মিল থাকে, তাদের সম্পর্ক সহজে গড়ে ওঠে।
  • মতভেদ দেখলে সব সময় অহংকার বা দোষারোপে যাওয়া ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন