২৫/৮. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৮২-[৩৩] - আল্লাহর পছন্দনীয় নাম

নাম রাখা - তৃতীয় অনুচ্ছেদ

আল্লাহর কাছে পছন্দনীয় নাম কোনগুলো

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৭৮২-[৩৩]

وَعَنْ أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وهمامٌ أقبحها حربٌ ومُرَّة». رَوَاهُ أَبُو دَاوُد

আবূ ওয়াহব আল-জুশামী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা নবীদের নামে নিজেদের নাম রাখবে। আল্লাহ তা'আলার নিকট নামসমূহের মধ্যে সর্বোত্তম হলো ‘আবদুল্লাহ এবং ‘আবদুর রহমান। আর (অর্থ ও প্রকৃতির দিক দিয়ে) বেশি সত্য নাম হলো— “হারিস” (কর্ষণকারী) ও “হাম্মাম” (ইচ্ছা পোষণকারী) ও এবং সবচেয়ে মন্দ নাম হলো, “হারব” (লড়াই) ও মুাহ্” (তিক্ততা ও দুঃখ)।

[১] (تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ) এ অংশটুকু ব্যতীত হাদীসটি সহীহ : আবূ দাঊদ ৪৯৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯০৪, ১০৪০; সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৭। বিঃ দ্রঃ এ হাদীসটিকে আলবানী (রহঃ) প্রথমে য‘ঈফ বলেছিলেন, য‘ঈফুল জামি‘ ২৪৩৫, ইরওয়া ১১৭৪, আল কালিমুত্ব ত্বইয়িব ২১৭ নং। অতঃপর তিনি তার (য‘ঈফ) মতটি থেকে ফিরে এসে সহীহ বলে ঘোষণা দিয়েছেন, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯০৪, ১০৪০; আল কালিমুত্ব ত্বইয়িব ২১৮ নং, দারুল মা‘আরিফ ও তার ভূমিকায় ৫ নং পৃষ্ঠা দ্রঃ। দেখুন- তারাজু‘আতুল ‘আল্লামা আল আলবানী ফিত্ তাসহীহ ১/৬ পৃঃ, হাঃ ৪৩।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৮২-[৩৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইসলামে নামকরণের একটি স্পষ্ট দিকনির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নবীদের নামে নাম রাখা যায়। তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর মধ্যে আবদুল্লাহ ও আবদুর রহমান বিশেষ মর্যাদার। হাদিসে হারিস ও হাম্মাম নামকে সত্য অর্থের দিক থেকে উল্লেখ করা হয়েছে, কারণ মানুষের কাজ ও ইচ্ছার সঙ্গে এগুলোর অর্থ মিলে যায়। আবার হারব ও মুররাহ নামকে মন্দ বলা হয়েছে, কারণ এগুলোর অর্থ যুদ্ধ, তিক্ততা ও কষ্টের দিকে যায়। এই হাদিস মুসলিম নাম, ভালো অর্থের নাম এবং নামের আদব সম্পর্কে খুব দরকারি শিক্ষা দেয়। নাম রাখার সময় শুধু সুন্দর উচ্চারণ নয়, অর্থও দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীদের নামে নাম রাখা ভালো ও বৈধ একটি পছন্দ।
  • আবদুল্লাহ ও আবদুর রহমান আল্লাহর কাছে পছন্দনীয় নাম।
  • যে নামের অর্থ খারাপ বা কষ্টের দিকে যায়, তা এড়িয়ে চলা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন