২৫/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭০৬-[১২] - মুসলিম ভাইয়ের জন্য জায়গা করা
দণ্ডায়মান হওয়া - তৃতীয় অনুচ্ছেদ
মুসলিম ভাইয়ের হক: মজলিসে জায়গা করে দেওয়া
মিশকাতুল মাসাবীহ : ৪৭০৬-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৭০৬-[১২]
وَعَن وَاثِلَة بن الخطابِ قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلْمُسْلِمِ لَحَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ». رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
ওয়াসিলাহ্ ইবনুল খত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে উপবিষ্ট ছিলেন। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) একটু সরে আগন্তুকের জন্য জায়গা করে দিলেন। লোকটি বলল : হে আল্লাহর রাসূল! বেশ প্রশস্ত জায়গা রয়েছে। নবী (ﷺ) বললেন : একজন মুসলিমের অবশ্য কর্তব্য যে, যখন সে তার কোন মুসলিম ভাইকে আসতে দেখবে, তখন কিছুটা নড়াচড়া করে তার জন্য জায়গা করে দেবে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৮৯৩৩, য‘ঈফুল জামি‘ ১৯৬৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে আছে ‘‘মুজালিদ ইবনু ফারকদ’’ নামের একজন বর্ণনাকারী, তার ব্যাপারে ইমাম যাহাবী (রহঃ) তাঁর ‘‘আল মুগনী’’ কিতাবে বলেনঃ আল ফিরয়াবী নামের বর্ণনাকারী তার থেকে অনেক মুনকার হাদীস বর্ণনা করেছে। আরেকজন বর্ণনাকারীর নাম ‘আবদুল ওয়াহ্ব ইবনু আয্ যহ্হাক আল হিমসী। তার সম্পর্কে ইমাম যাহাবী (রহঃ) বলেনঃ সে মিথ্যার অভিযোগে অভিযুক্ত। মুহাদ্দিসগণ তাকে ত্যাগ করেছেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৪/১২১৬ পৃঃ, হাঃ ৭১১৭।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭০৬-[১২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দয়া ও মজলিসের আদব একসঙ্গে দেখা যায়। তিনি মসজিদে বসে ছিলেন। একজন লোক তাঁর কাছে এলে তিনি একটু সরে তার জন্য জায়গা করে দিলেন। লোকটি বলল, জায়গা তো প্রশস্ত আছে। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, একজন মুসলিমের হক হলো, তার ভাই তাকে আসতে দেখলে তার জন্য একটু নড়ে জায়গা করে দেবে। এখানে মূল শিক্ষা হলো, মজলিসে শুধু জায়গা থাকা যথেষ্ট নয়; আন্তরিকতা দেখানোও দরকার। মুসলিম ভাইয়ের হক, ভালো আচরণ, সম্মান ও সৌজন্য—এসব এই ছোট কাজে প্রকাশ পায়। এতে মজলিসে আসা মানুষ নিজেকে সম্মানিত ও গ্রহণযোগ্য মনে করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিম ভাই এলে তার জন্য জায়গা করে দেওয়া সুন্দর আদব।
- ভালো আচরণ অনেক সময় ছোট নড়াচড়ার মধ্যেও প্রকাশ পায়।
- মজলিসে নতুন আগন্তুককে সম্মান দিয়ে গ্রহণ করা উচিত।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজে আদবের শিক্ষা কাজে দেখিয়েছেন।
