২২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩৫৫-[৫২] - দশটি নিষিদ্ধ কাজ ও পোশাকের সতর্কতা
পোশাক-অধ্যায় - দ্বিতীয় অনুচ্ছেদ
দশটি নিষিদ্ধ কাজ ও পোশাকের আদব
মিশকাতুল মাসাবীহ : ৪৩৫৫-[৫২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৩৫৫-[৫২]
وَعَن أبي ريحانةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَشْرٍ: عَنِ الْوَشْرِ وَالْوَشْمِ وَالنَّتْفِ وَعَنْ مُكَامَعَةِ الرَّجُلِ الرَّجُلَ بِغَيْرِ شِعَارٍ وَمُكَامَعَةِ الْمَرْأَةِ الْمَرْأَةَ بِغَيْرِ شِعَارٍ وَأَنْ يَجْعَلَ الرَّجُلُ فِي أَسْفَلِ ثِيَابِهِ حَرِيرًا مِثْلَ الْأَعَاجِمِ أَوْ يجعلَ على مَنْكِبَيْه حَرِير مِثْلَ الْأَعَاجِمِ وَعَنِ النُّهْبَى وَعَنْ رُكُوبِ النُّمُورِ وَلُبُوسِ الْخَاتَمِ إِلَّا لِذِي سُلْطَانٍ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
আবূ রয়হানাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দশটি কাজ করা থেকে নিষেধ করেছেন। যথা-১. দাঁত চিকন করা,২. শরীরে উলকি লাগানো,৩. (সৌন্দর্য বিকশিতের জন্য) মুখ পশম উঠানো,৪. কাপড়ের আবরণ ব্যতীত দুজন পুরুষের একই চাদরের নিচে শয়ন করা,৫. কাপড়ের আবরণ ছাড়া দুজন মহিলার একই চাদরে শয়ন করা,৬. অনারবদের ন্যায় জামার নিচে রেশম ব্যবহার করা,৭. অথবা অনারবদের ন্যায় জামার কাঁধে রেশম ব্যবহার করা,৮. ছিনতাই করা।৯. চিতাবাঘের চামড়ার গদির উপর সওয়ার হওয়া এবং১০. আংটি ব্যবহার করা, তবে শাসকের জন্য তা পরিধান বৈধ।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪০৪৯, নাসায়ী ৫০৯১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৩৬৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৩৪০, শু‘আবুল ঈমান ৬৩৭৭, য‘ঈফুল জামি‘ ৬০৭২, আল জামি‘উস্ সগীর ১৪২৩৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে ‘‘আবূ আমির’’ নামের একজন বর্ণনাকারী আছে। যার নাম ‘আবদুল্লাহ ইবনু জাবির। তাকে কেউ বিশ্বস্ত বলেনি। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৬৫৩৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৩৫৫-[৫২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দশটি কাজ থেকে নিষেধ করেছেন। এর মধ্যে আছে দাঁত চিকন করা, শরীরে উলকি লাগানো, সৌন্দর্যের জন্য মুখের পশম উঠানো, কাপড়ের আড়াল ছাড়া দুজন পুরুষ বা দুজন নারীর একই চাদরের নিচে শোয়া, অনারবদের মতো জামার নিচে বা কাঁধে রেশম ব্যবহার করা, ছিনতাই করা, চিতাবাঘের চামড়ার গদির উপর সওয়ার হওয়া এবং আংটি ব্যবহার করা—তবে শাসকের জন্য ব্যতিক্রম উল্লেখ আছে। এই হাদিসে শরীরের সাজ, পোশাকের ধরন, গোপনীয়তার আদব, অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া এবং বাহারি গদির মতো নানা বিষয়ে সতর্কতা এসেছে। তাই এটি শুধু পোশাকের হাদিস নয়; বরং আচরণ, শালীনতা ও সামাজিক নিরাপত্তারও শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শরীরের সাজসজ্জায় শরীয়তের সীমা মানা দরকার।
- কাপড়ের আড়াল ও শালীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে।
- রেশম ব্যবহারে পুরুষদের জন্য সতর্কতা রয়েছে।
- ছিনতাই ও অন্যের সম্পদ নেওয়া নিষিদ্ধ কাজের মধ্যে এসেছে।
