১৯/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৫৩-[৪] - আরব ভূখণ্ড নিয়ে নববী ঘোষণা
আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন - দ্বিতীয় অনুচ্ছেদ
আরব ভূখণ্ড সম্পর্কে নবী صلى الله عليه وسلم-এর ঘোষণা
মিশকাতুল মাসাবীহ : ৪০৫৩-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪০৫৩-[৪]
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لأخرِجنَّ اليهودَ والنصَارى من جزيرةِ الْعَرَب حَتَّى لَا أَدَعَ فِيهَا إِلَّا مُسْلِمًا». رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ: «لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ لَأُخْرِجَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ» الْفَصْلُ الثَّانِي لَيْسَ فِيهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُونُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِي بَاب الْجِزْيَة
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খত্ত্বাব (রাঃ) আমাকে বলেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: নিশ্চয় আমি ‘আরব ভূখণ্ড হতে ইয়াহুদী ও নাসারাদেরকে বহিষ্কার করব। এমনকি মুসলিম ছাড়া আর কাউকে এখানে রাখব না। অপর এক বর্ণনাতে আছে, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি নিশ্চয় 'আরব ভূখণ্ড হতে ইয়াহুদী ও নাসারাদেরকে বের করে দেব। এ অধ্যায়ে ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত, “দুই কেবলার জনগণ একত্রে থাকতে পারে না- এ হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণিত হয়নি। আর উক্ত হাদীসটি পূর্বোল্লিখিত ‘জিয্ইয়াহ' অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
[১] সহীহ : মুসলিম ১৭৬৭, তিরমিযী ১৬০৬, সহীহ আল জামি‘ ৫০৫৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৫৩-[৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) উমার (রাঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি বক্তব্য বর্ণনা করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি আরব ভূখণ্ড থেকে ইয়াহুদী ও নাসারাদের বের করবেন, এমনকি মুসলিম ছাড়া কাউকে সেখানে রাখবেন না। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, ইনশা-আল্লাহ যদি তিনি বেঁচে থাকেন, তাহলে ইয়াহুদী ও নাসারাদের আরব ভূখণ্ড থেকে বের করবেন। এখানে মূল বিষয় হলো আরব ভূখণ্ড, নববী ঘোষণা এবং পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি। হাদিসের শেষে উল্লেখ আছে, এই অধ্যায়ে ইবনু আব্বাস (রাঃ)-এর “দুই কিবলার জনগণ” বিষয়ক বর্ণনার কথা আগেই এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আরব ভূখণ্ড সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর একটি স্পষ্ট ঘোষণা বর্ণিত হয়েছে।
- উমার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর বক্তব্য শুনে তা বর্ণনা করেছেন।
- অন্য বর্ণনায় বিষয়টি ইনশা-আল্লাহ শব্দসহ এসেছে।
- হাদিসের সীমা মেনে বিষয়টি বুঝতে হবে।
