১৯/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৫১-[২] - খায়বারের চুক্তি ও উমারের সিদ্ধান্ত

আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন - প্রথম অনুচ্ছেদ

لَيْسَ فِيْهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُوْنُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِىْ بَابِ الْجِزْيَةِ.এ অধ্যায়ে ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, ’‘দুই ক্বিবলা (কিবলা/কেবলা)র জনগণ একত্রে থাকতে পারে না’’- এ হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণিত হয়নি। আর উক্ত হাদীসটি পূর্বোল্লিখিত ‘জিয্ইয়াহ্’ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

খায়বারের চুক্তি ও পাওনা পরিশোধের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪০৫১-[২]

وَعَن ابْن عمر قَالَ: قَامَ عُمَرُ خَطِيبًا فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَامَلَ يَهُودَ خَيْبَرَ عَلَى أَمْوَالِهِمْ وَقَالَ: «نُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ». وَقَدْ رَأَيْتُ إِجْلَاءَهُمْ فَلَمَّا أَجْمَعَ عُمَرُ عَلَى ذَلِكَ أَتَاهُ أَحَدُ بَنِي أَبِي الحُقَيقِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتُخْرِجُنَا وَقَدْ أَقَرَّنَا مُحَمَّدٌ وَعَامَلَنَا عَلَى الْأَمْوَالِ؟فَقَالَ عُمَرُ: أَظْنَنْتَ أَنِّي نَسِيتُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكَ إِذَا أُخْرِجْتَ مِنْ خَيْبَرَ تَعْدُو بِكَ قَلُوصُكَ لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ؟» فَقَالَ: هَذِهِ كَانَتْ هُزَيْلَةً مِنْ أَبِي الْقَاسِمِ فَقَالَ كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ فَأَجْلَاهُمْ عُمَرُ وَأَعْطَاهُمْ قِيمَةَ مَا كَانَ لَهُمْ مِنَ الثَّمَرِ مَالًا وَإِبِلًا وَعُرُوضًا مِنْ أَقْتَابٍ وَحِبَالٍ وَغَيْرِ ذَلِكَ.رَوَاهُ الْبُخَارِيُّ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন উমর (রাঃ) খুত্ববাহ্ দানকালে দাঁড়িয়ে বললেন: অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের ইয়াহুদীদের সাথে চুক্তির শর্তানুযায়ী তাদের খামারে কাজ করার সুযোগ দিয়েছিলেন এবং বলেছিলেন : আল্লাহ তা'আলা যতদিন তোমাদের এখানে রাখেন, আমরাও তোমাদেরকে রাখব। (উমর (রাঃ) বলেন) এখন আমি তাদেরকে বহিষ্কার করার দৃঢ়সংকল্প করেছি।অবশেষে উমর (রাঃ) যখন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলেন, তখন এ সংবাদ পেয়ে আবুল হুক্বায়ক্ব গোত্রের এক ইয়াহুদী এসে বলল: হে আমীরুল মুমিনীন! আপনি কি আমাদেরকে বহিষ্কার করবেন? অথচ আপনি জানেন মুহাম্মাদ (ﷺ) আমাদেরকে এখানে অবস্থানের অনুমতি দিয়েছেন এবং মালের বিনিময়ে আমাদের কাজ করিয়েছেন।উত্তরে উমর (রাঃ) বললেন: তুমি কি মনে করো যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সে কথাটি ভুলে গেছি? তোমাকে যখন খায়বার হতে বিতাড়িত করা হবে তখন তোমার উটগুলো তোমাকে নিয়ে রাতের পর রাত ছুটতে থাকবে, এমতাবস্থায় তোমার অবস্থা কিরূপ হবে? লোকটি বলল: তা তো আবুল ক্বাসিম (ﷺ)-এর হাস্যাস্পদ উক্তি ছিল। এবার উমর (রাঃ) ক্রোধান্বিত হয়ে বললেন: হে আল্লাহর শত্রু! সাবধান! নিঃসন্দেহে তুমি মিথ্যা বলছ। অতঃপর উমর (রাঃ) তাদেরকে খায়বার হতে বিতাড়িত করলেন এবং তিনি উট ও অন্যান্য আসবাবপত্র যেমন- উটের পিঠে বসার পালান ও রশি ইত্যাদির দ্বারা তাদের ফল-ফলাদির মূল্য পরিশোধ করে দেন।

[১] সহীহ : বুখারী ২৭৩০।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪০৫১-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমার (রাঃ)-এর খুতবার একটি ঘটনা এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খায়বারের ইয়াহুদীদের তাদের জমিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ যতদিন তোমাদের রাখেন, আমরা ততদিন রাখব। পরে উমার (রাঃ) তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন। এক ইয়াহুদী আপত্তি করলে উমার (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আগের কথার কথা স্মরণ করিয়ে দেন। এরপর তিনি তাদের খায়বার থেকে বের করেন এবং তাদের ফল-ফসলের মূল্য উট ও অন্যান্য সামগ্রীর মাধ্যমে পরিশোধ করেন। এখানে খায়বারের চুক্তি, শর্তভিত্তিক অবস্থান এবং পাওনা পরিশোধের বিষয় স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খায়বারে অবস্থানের অনুমতি শর্তভিত্তিক ছিল।
  • উমার (রাঃ) সিদ্ধান্ত নেওয়ার সময় নবী (صلى الله عليه وسلم)-এর কথাকে স্মরণ করেছেন।
  • বহিষ্কারের সময় তাদের প্রাপ্য মূল্য পরিশোধ করা হয়েছে।
  • চুক্তি ও পাওনার বিষয়ে ন্যায় আচরণের শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন