১৩/১৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৩৭১-[৩০] - ইয়াতীমের সম্পদ ও খাবার ব্যবস্থার শিক্ষা

স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - তৃতীয় অনুচ্ছেদ

ইয়াতীমের সম্পদ: সতর্কতা ও সহজ সহাবস্থানের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৩৭১-[৩০]

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا نَزَلَ قَوْلُهُ تَعَالَى ﴾وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أحسن﴿ وَقَوْلُهُ تَعَالَى: (إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا﴿ الْآيَةَ انْطَلَقَ مَنْ كَانَ عِنْدَهُ يَتِيمٌ فَعَزَلَ طَعَامه من طَعَامَهُ وَشَرَابَهُ مِنْ شَرَابِهِ فَإِذَا فَضَلَ مِنْ طَعَامِ الْيَتِيمِ وَشَرَابِهِ شَيْءٌ حُبِسَ لَهُ حَتَّى يَأْكُلَهُ أَوْ يَفْسُدَ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: ﴾وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ: إصْلَاح لَهُم خير وَإِن تخالطوهم فإخوانكم﴿ فَخَلَطُوا طَعَامَهُمْ بِطَعَامِهِمْ وَشَرَابَهُمْ بِشَرَابِهِمْ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন কোরআন মাজীদের এ আয়াত “তোমরা ইয়াতীমের সম্পদের নিকটবর্তী হয়ো না উত্তম পন্থা ছাড়া”- (সূরা আল আন্'আম ৬ : ১৫২) এবং এ আয়াত “যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে”- (সূরা আন্ নিসা ৪ : ১০) নাযিল হলো, তখন যাদের অধীনস্থ ইয়াতীম ছিল, তারা তাদের স্বীয় খাদ্য হতে তার খাদ্য, তাদের স্বীয় পানীয় হতে তার পানীয় পৃথক করতে লাগল। এভাবে যখন ইয়াতীমের খাদ্য ও পানীয় যা উদ্বৃত্ত হতো তখন তা তাদের জন্য রেখে দিতে লাগল, পরে ইয়াতীম আহার্য করত অথবা নষ্ট হয়ে যেতো। এটা ইয়াতীমদের তত্ত্বাবধায়কদের জন্য কঠিন মনে হলে। : এমতাবস্থায় তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে এতদসম্পর্কে জিজ্ঞেস করল।'অতঃপর আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করলেন “লোকেরা আপনাকে ইয়াতীমদের ব্যাপারে জিজ্ঞেস করে; বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। আর তোমরা যদি তাদের সাথে থাক, তবে তারা তো তোমাদের ভাই”- (সূরা আল বাকারাহ ২ : ২২০)।অতঃপর তারা ইয়াতীমদের খাদ্য ও পানীয় নিজেদের খাদ্যের সাথে একত্রিত করল।

[১] হাসান : আবূ দাঊদ ২৮৭১, নাসায়ী ৩৬৯৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৩৭১-[৩০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, ইয়াতীমের সম্পদের কাছে অন্যায়ভাবে না যাওয়ার আয়াত নাযিল হলে যাদের কাছে ইয়াতীম ছিল, তারা ভয় পেয়ে ইয়াতীমের খাবার ও পানীয় আলাদা করতে শুরু করল। এতে অনেক সময় খাবার নষ্ট হয়ে যেত এবং অভিভাবকদের জন্য কষ্টকর হয়ে উঠল। তারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলে আয়াত নাযিল হলো: ইয়াতীমদের সুব্যবস্থা করা উত্তম, আর তাদের সাথে একসাথে থাকলে তারা তোমাদের ভাই। এরপর তারা খাবার-পানীয় একত্র করল। এই হাদিসে ইয়াতীমের সম্পদ রক্ষার সতর্কতা আছে, আবার অযথা কঠিন করে না ফেলার সহজ দিকও আছে। মূল কথা হলো, অন্যায়ভাবে খাওয়া নয়; বরং কল্যাণের নিয়তে দায়িত্ব পালন করা। তাই ভয় ও সহজতার মধ্যে ভারসাম্য রেখে ইয়াতীমের হক রক্ষা করাই এই বর্ণনার মূল দিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে।
  • যত্নের নামে এমন কঠিন ব্যবস্থা করা ঠিক নয়, যাতে ক্ষতি বা অপচয় হয়।
  • ইয়াতীমকে পরিবারের ভাইয়ের মতো সম্মান দিয়ে দেখা দরকার।
  • মূল লক্ষ্য হওয়া উচিত ইয়াতীমের ভালো ব্যবস্থা ও কল্যাণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন