১২/১৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩০০৬-[১৬] - প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার শিক্ষা
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
নিজের হক দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দেওয়া নয়
মিশকাতুল মাসাবীহ : ৩০০৬-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩০০৬-[১৬]
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّهُ كَانَتْ لَهُ عضد من نخل فِي حَائِطِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَمَعَ الرَّجُلِ أَهْلُهُ فَكَانَ سَمُرَةُ يَدْخُلُ عَلَيْهِ فَيَتَأَذَّى بِهِ فَأتى النَّبِي ﷺ فذكرذلك لَهُ فَطَلَبَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم ليَبِيعهُ فَأبى فَطلب أَن يناقله فَأَبَى قَالَ: «فَهَبْهُ لَهُ وَلَكَ كَذَا» أَمْرًا رَغْبَةً فِيهِ فَأَبَى فَقَالَ: «أَنْتَ مُضَارٌّ» فَقَالَ لِلْأَنْصَارِيِّ: «اذْهَبْ فَاقْطَعْ نَخْلَهُ».رَوَاهُ أَبُو دَاوُدَ وَذكر حَدِيث جَابر: «من أحيي أَرضًا» فِي «بَاب الْغَصْب» بِرِوَايَةِ سَعِيدِ بْنِ زَيْدٍ. وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي صِرْمَةَ: «مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ» فِي «بَاب مَا يُنْهِي من التهاجر»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
এক আনসারী লোকের বাগানে তাঁর কিছু খেজুর গাছ ছিল। আর ঐ আনসারীর সাথে তার পরিবার ছিল। তাই যখন সামুরাহ্ (রাঃ) বাগানে বশ করতেন, তখন আনসারীর তাতে কষ্ট অনুভব হতো। এ কারণে আনসারী নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি উল্লেখ করলেন। নবী (ﷺ) সামুরাহ্ (রাঃ)-কে ডেকে তা বিক্রি করে দিতে বললেন, কিন্তু সামুরাহ্ (রাঃ) তাতে অসম্মতি প্রকাশ করলেন।অতঃপর তিনি (ﷺ) বললেন, তার পরিবর্তে অন্য কোথাও গাছ নিয়ে নাও। কিন্তু সামুরাহ্ (রাঃ) তাতেও রাজি হলো না। অতঃপর নবী (ﷺ) বললেন, তুমি তাকে তা দান কর, আর তোমার জন্য এতেই কল্যাণ (প্রতিদান) রয়েছে। সর্বোপরি তিনি (ﷺ) তাকে উৎসাহমূলক কথা বললেন, কিন্তু এতেও তিনি অস্বীকৃতি জানালেন। তখন তিনি (ﷺ) বললেন, তুমি প্রতিবেশীর পক্ষে অকল্যাণকামী। আর আনসারীকে বললেন, যাও তুমি তার গাছ কেটে ফেল।জাবির (রাঃ)-এর হাদীস ‘যে জমি আবাদ করে' জবরদখলের অধ্যায়ে সাঈদ বিন যায়দ (রাঃ)-এর সূত্রে বর্ণনা করা হয়েছে। আর আমরা উল্লেখ করব আবূ সিরমাহ্ (রাঃ)-এর হাদীস – ‘যে ব্যক্তি অপরকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়’ ‘বিচ্ছিন্নতা নিষিদ্ধ’ অধ্যায়ে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬৩৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৮৮৩। কারণ মুহাম্মাদ বিন ‘আলীর শ্রবণটি সামুরাহ্ হতে প্রমাণিত না হওয়ায় সানাদ মুনক্বতি‘।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩০০৬-[১৬]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় সামুরাহ্ (রাঃ)-এর কিছু খেজুর গাছ এক আনসারীর বাগানে ছিল। তিনি সেখানে যাতায়াত করতেন, কিন্তু আনসারীর পরিবার থাকায় এতে কষ্ট হতো। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি প্রথমে বিক্রির প্রস্তাব দেন, তারপর বদলি গাছ নেওয়ার কথা বলেন, এরপর দান করতে উৎসাহ দেন। কিন্তু সামুরাহ্ রাজি না হলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে অকল্যাণকামী বা ক্ষতিকর আচরণকারী বলেন এবং আনসারীকে গাছ কাটতে বলেন। হাদিসের মূল শিক্ষা হলো ক্ষতি নিষেধ, প্রতিবেশীর হক এবং নিজের অধিকার ব্যবহারে সীমা। নিজের সম্পদ থাকলেই অন্যকে কষ্ট দেওয়া বৈধ হয়ে যায় না। ইসলাম অধিকারকে ন্যায্যতা ও মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজের সম্পদ ব্যবহারে অন্যের কষ্ট বিবেচনা করতে হবে।
- সমাধানের সুযোগ থাকলে তা গ্রহণ করা উত্তম।
- প্রতিবেশীর নিরাপত্তা ও স্বস্তি গুরুত্বপূর্ণ।
- ক্ষতি করা বা ক্ষতির ওপর জিদ করা নিন্দনীয় আচরণ।
