১/১. অধ্যায়ঃ

জুজ'উল রাফায়েল ইয়াদাইন হাদিস ২৩ - জুজউল রাফউল ইয়াদাইন

হাদিস নং ১-১০০

জুজ'উল রাফায়েল ইয়াদাইনহাদিস নম্বর ২৩

মুসলিম বিন ইবরাহীম শু‘বাহ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আসিম বিন কুলাইব থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি ওয়ায়িল বিন হুজুর আল হাযরামী (রাঃ) থেকে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি নবী (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করেছেন, যখন (তাহরিমার) তাকবির বলতেন তখন রাফ্‌উল ইয়াদায়ন করতেন, অতঃপর যখন রুকু করার ইরাদা করতেন তখনও রাফ্‌উল ইয়াদায়ন করতেন।ইমাম বুখারী (রহঃ) বলেন, উমর ইবনুল খাত্তাব, জাবির বিন আবদুল্লাহ, আবূ হুরাইরা, উবাইদুল্লাহ বিন উমাইর, তাঁর পিতা, আবদুল্লাহ ইবনু আব্বাস ও আবূ মূসা (রাঃ) থেকে নবী (ﷺ) থেকে হাদীস বর্ণিত হয়েছে, তিনি (ﷺ) রুকুতে (যাওয়ার পূর্বে) ও রুকু থেকে মাথা উঠিয়ে রাফ্‌উল ইয়াদায়ন করেছেন। ইমাম বুখারী বলেন, আমরা যা কিছু উল্লেখ করলাম তা একজন অতি অল্প জানা লোকের জন্যও যথেষ্ট, ইনশা আল্লাহু তা‘আলা।

এর সনদ সহীহ। ইবনুল খুযাইমাহ (৬৯৮, ৬৯৭) একে সহীহ’র মধ্যে গণ্য করেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্‌ আল বুখারী আল-জু’ফী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন