০/১০. অধ্যায়ঃ

তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা

তাকদীর নিয়ে বাদানুবাদ কেন বিপজ্জনক

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنَ الْغَضَبِ فَقَالَ ‏ "‏ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ ‏.‏ بِهَذَا هَلَكَتِ الأُمَمُ قَبْلَكُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ.‏

আবদুল্লাহ বিন আম্‌র ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের নিকট বের হয়ে এলেন। তখন তারা তাকদীর সম্পর্কে বাদানুবাদ করছিল। ফলে রাগে তাঁর চেহারা লাল বর্ণ ধারণ করে, যেন ডালিমের দানা তাঁর মুখমণ্ডলে ছিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তোমাদের কি এ কাজের নির্দেশ দেওয়া হয়েছে অথবা এর জন্য কি তোমাদের সৃষ্টি করা হয়েছে? তোমরা কুরআনের কতকাংশকে কতকাংশের বিরুদ্ধে পেশ করছ? এ কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়েছে। রাবী বলেন, আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বললেন, আমি এই মজলিসে উপস্থিত না থাকায় যে লজ্জা পেলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর আর কোন মজলিসে আমি উপস্থিত না হওয়ায় এতটা লজ্জা পাইনি।

[৮৩] আহমাদ ৬৮৩০, ৬৮০৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৯৮, ৯৯, ২৩৭, ফিলাল ৪০৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীদের একটি ঘটনার কথা এসেছে। তারা তাকদীর নিয়ে বাদানুবাদ করছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এসে রাগান্বিত হন এবং বলেন, তোমাদের কি এ কাজের নির্দেশ দেওয়া হয়েছে, নাকি এর জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে? তিনি আরও বলেন, তারা কুরআনের কিছু অংশকে কিছু অংশের বিরুদ্ধে পেশ করছে, আর এমন আচরণের কারণেই পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে। হাদিসটির শিক্ষা পরিষ্কার: তাকদীর নিয়ে এমন তর্ক করা যাবে না, যা কুরআনের আয়াতকে ভুলভাবে একটির বিরুদ্ধে আরেকটি দাঁড় করায়। কুরআন ও সুন্নাহর সব বক্তব্যকে সম্মান করে, সীমা মেনে বোঝার চেষ্টা করতে হবে। দ্বীনের বিষয়ে তর্ক নয়, বিনয় ও সতর্কতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীর নিয়ে ঝগড়া রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অপছন্দনীয় ছিল।
  • কুরআনের আয়াতকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা ভুল।
  • দ্বীনের সূক্ষ্ম বিষয়ে বিনয়ী থাকা দরকার।
  • পূর্ববর্তী উম্মতদের ভুল থেকে সতর্ক হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন